চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একমাস আগেই পিএসজিকে জানিয়েছেন মেসির বাবা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:19 অপরাহ্ন 03, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি পিএসজির জার্সিতে উল্লসিত হয়ে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরব সফরের কারণে সম্পর্কের অবনতি ঘটেছে লিওনেল মেসি ও পিএসজির। বিশ্বজয়ী মহাতারকাকে ১৪ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে ফরাসি ক্লাবটি। এমনকি মেসির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তও নিয়েছে বলে খবর। এরইমধ্যে সামনে এলো আরেক খবর, ছেলের ক্লাব ছাড়ার কথা একমাস আগেই পিএসজিকে জানিয়েছেন মেসির বাবা। 

ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বিষয়টি সামনে এনেছেন। বলেছেন, ‘মেসি একমাস আগেই পার্ক দ্য প্রিসেন্সে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তার বাবা হোর্হে মেসি তখনই পিএসজিকে সিদ্ধান্তটি জানিয়ে দিয়েছেন।’

রোববার লিগে লরেন্টের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে পিএসজি। ম্যাচে পুরোটা সময় খেলেছেন মেসি। পরে ক্লাবের অনুমতি চান সৌদি ভ্রমণের, তা না পেয়েই চলে যান সৌদিতে। যেজন্য শাস্তির সম্মুখীন হন সাতবারের ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তি। নিষেধাজ্ঞা পান ১৪ দিনের।

নিষেধাজ্ঞার কারণে ১৪ দিন ক্লাবের হয়ে খেলতে পারবেন না এলএম টেন। নিষেধাজ্ঞায় দুটি ম্যাচ খেলতে না পারার সঙ্গে অনুশীলনেও থাকতে পারবেন না মহাতারকা। এমনকি শাস্তি চলাকালীন সময়ের জন্য বেতন কাটা হবে বিশ্বকাপজয়ী মেসির।

দুই সপ্তাহের নিষেধাজ্ঞা কাটিয়ে চুক্তি শেষের আগে পিএসজি জার্সিতে তিনটি ম্যাচ খেলার সুযোগ থাকবে মেসির। ২০২১ সালের আগস্টে বার্সেলোনা থেকে দুবছরের চুক্তিতে পিএসজিতে যোগ দিয়েছিলেন। চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আসছে জুনের ৩০ তারিখে। ফরাসি ক্লাবটির হয়ে এপর্যন্ত ৭১ ম্যাচ খেলে গোল করেছেন ৩১টি, করিয়েছেন ৩৪টি।

এদিকে বিশ্বজয়ী কিংবদন্তিকে কাতালানদের ডেরায় ফেরাতে চেষ্টা করছে বার্সেলোনা। এমএলএস সাইড ইন্টার মিয়ামি এবং সৌদি আরবের ক্লাব আল হিলালও মেসিকে দলে টানতে আগ্রহ প্রকাশ করেছে।

Tags: পিএসজিবার্সেলোনামেসিলিড স্পোর্টসহোর্হে মেসি
Previous Post

কুমিরের পেটে থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

Next Post

৩২ বছরেই চলে গেলেন অলিম্পিকে সোনাজয়ী টরি

Next Post
অলিম্পিক সোনা জয়ী টরি, পদক পরিহিত, খুশি মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

৩২ বছরেই চলে গেলেন অলিম্পিকে সোনাজয়ী টরি

ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, দর্শকরা স্টেডিয়ামে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিষাণ-সূর্যকুমারের জোড়া ফিফটি, পাঞ্জাবকে হারাল মুম্বাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT