চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না দেয়ায় আত্মহত্যার চেষ্টা

এস কে রাসেল by এস কে রাসেল
3:45 অপরাহ্ন 30, এপ্রিল 2023
in কিশোরগঞ্জ, জনপদ
A A
প্রতিবন্ধী যুবক আত্মহত্যার চেষ্টা করছে, পুলিশ ও স্বজনরা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের ভৈরবে এসএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে না দেয়ায়, রাস্তায় বাসের নিচে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছে দুই পরীক্ষার্থী। পরে স্থানীয় এক সংবাদকর্মীর সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের অভিভাবকদের ডেকে দু’জনকে হস্তান্তর করেন।

রোববার ৩০ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে ভৈরব উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থী ও অভিভাবকরা জানায়, ওই দুই শিক্ষার্থীর বাংলা প্রথমপত্র পরীক্ষা দুপুর অনুষ্ঠিত হবে জানতো। পরে সকাল ১০টার দিকে জানতে পারে পরীক্ষার সঠিক সময় সকাল ১০টা। বেলা পৌনে ১১টার দিকে সরকারি কেবি পাইলট মডেল হাইস্কুল কেন্দ্রে ছুটে গেলে কর্তৃপক্ষ দুজনকে ঢুকতে দেয়নি।

পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দিকে ছুটে যান। সেখানে ইউএনওকে না পেয়ে উপজেলা পরিষদের সামনে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে বাসের নিচে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় স্থানীয় গণমাধ্যমকর্মী আরিফুল ইসলাম মামুন পথচারীদের সহায়তায় দুজনকে রক্ষা করেন।

এক পরীক্ষার্থীর চাচা উজ্জ্বল মিয়া বলেন, ভাতিজা মোবাইলে দেখেছে তার পরীক্ষা নাকি দুপুর ২টায়। পরে সকাল ১০টার দিকে জানতে পারে পরীক্ষা সকাল ১০টায়। তারপর সে সকাল ১০টা ৪০ মিনিটে ভৈরব সরকারি কেবি স্কুল কেন্দ্রে প্রবেশ করতে গেলে কেন্দ্র কর্তৃপক্ষ তাকে ঢুকতে দেয়নি। তারা জানান, সময় পার হয়ে যাওয়ায় পরীক্ষা দেয়ার সুযোগ নেই।

ভৈরব সরকারি পাইলট মডেল কেবি হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম জানান, নৈর্ব্যক্তিক পরীক্ষা শেষ হয়ে গেলে দুজন পরীক্ষার্থী কেন্দ্রে আসে। যার কারণে তাদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান জানান, বিষয়টি বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ অনুমতি না দেয়ায় অসময়ে তাদের পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা সম্ভব হয়নি। তারা পরীক্ষা দিবে অথচ সময়সূচি জানবে না এ ধরনের ভুল দুঃখজনক।

Tags: এসএসসি পরীক্ষাকিশোরগঞ্জভৈরবশিক্ষার্থীদের আত্মহত্যা
Previous Post

‘জওয়ান’ মুক্তির মাসখানেক বাকি, এখনও নেই প্রচারণা!

Next Post

হ্যাঁ-না ভোটে ক্ষমতায় এসেছিলেন জিয়াউর রহমান: কাদের

Next Post
বাংলাদেশের রাজনৈতিক নেতা জিয়াউর রহমানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হ্যাঁ-না ভোটে ক্ষমতায় এসেছিলেন জিয়াউর রহমান: কাদের

এসএসসি পরীক্ষার্থীদের দীর্ঘ লাইনে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ণ নম্বরেই এসএসসি ও সমমানের পরীক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT