চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস-অটোরিকশা সংঘর্ষে দুই ছাত্রীসহ ৪ জন নিহত

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
3:18 অপরাহ্ন 30, এপ্রিল 2023
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ছবি, আহত ও ক্ষতিগ্রস্ত যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের ধনবাড়ীর বাঘিল এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে ২ স্কুলছাত্রীসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে আরও ৩ জন। গুরুতর আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার ৩০ এ‌প্রিল দুপুর পৌনে ১টার দি‌কে টাঙ্গাইল-জামালপুর সড়‌কের উপ‌জেলার বা‌ঘিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাঘিল উচ্চ বিদ্যালয়ের ৭ শ্রেণীর শিক্ষার্থী রশ্মি ও বিথী, গোপালপুরে হাদিরা এলাকার মোস্তফা, নরিল্লা বাঘিল এলকার হাকিম। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ধনবা‌ড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসলাম হোসাইন জানান, জামালপুরের সরিষাবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস দুপুর পৌনে ১ টার দিকে উপজেলার বাঘিল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২জন ও হাসপাতালে নেয়ার পথে আরও ২জন মারা যান। এ ঘটনায় অন্তপক্ষে আরও ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতদের উদ্ধার ক‌রে স্থানীয়রা প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠায়। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘাতক বাস‌টি আটক করা হ‌লেও এখনও হতাহত‌দের প‌রিচয় পাওয়া যায়নি।

Tags: টাঙ্গাইলের ধনবাড়ী
Previous Post

নেইমারকে পাওয়ার লড়াইয়ে ইউনাইটেড, ম্যানসিটি ও চেলসি

Next Post

স্মার্টফোনে অসামান্য অবদানে অপোর আন্তর্জাতিক পুরস্কার অর্জন

Next Post
অপোর মোবাইলের জন্য আন্তর্জাতিক এডিসন অ্যাওয়ার্ডের পুরস্কার. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্টফোনে অসামান্য অবদানে অপোর আন্তর্জাতিক পুরস্কার অর্জন

ফুটবল খেলোয়াড় ফ্রান্সের জার্সিতে মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়ামালকে মেসি-ফাতির মতো প্রতিভাবান বলছেন জাভি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT