চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাত্রীবেশে ঘুরতে গিয়ে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:20 অপরাহ্ন 29, এপ্রিল 2023
in - সেমি লিড, অপরাধ
A A
ছয় যুবক একসঙ্গে দাঁড়িয়ে, পেছনে চ্যানেল আই লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া রেলওয়ে ওভার ব্রিজ থেকে ইজিবাইক চালক শাহাদতকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে ইজিবাইক ছিনতাই করে একটি চক্র। চালক শাহাদাত হাওলাদারের ব্রিজ থেকে নিচে ফেলায় মৃত্যু হয়।

এ ঘটনায় সিরাজদিখান থানায় অজ্ঞাতনামা দুই-তিনজন ব্যক্তিদের বিরুদ্ধে দস্যুতাসহ একটি হত্যা মামলা দায়ের করেন মৃতের ভাই শহিদুল ইসলাম জসিম।

পরে শাহাদত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীসহ চক্রের সাতজনকে গ্রেপ্তার করে র‌্যাব-১০। শুক্রবার ২৮ এপ্রিল ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ ঢাকা ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মো. জুয়েল বেপারীকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত মো. সাজ্জাদ শেখ, মো. ইসমাইল হোসেন, মো. লিমন মাতুব্বর, মো. সোহাগ , রোমান শিকদার ও মো. জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার ২৯ এপ্রিল বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০ এর অধিনায়ক  অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

জানা যায় ২২ এপ্রিল ঈদের দিন জুয়েল, সাজ্জাদ, লিমন, রোমান, ইসমাইল ও সোহাগ মিলে মাওয়া ঘুরতে যাওয়ার উদ্দেশে শাহাদাতের ইজিবাইকটি ভাড়া করে এবং বেড়ানোর সময় তারা ইজিবাইকটি ছিনতাই করবে বলে পরিকল্পনা করে।  ঈদের দিন রাতে ছিনতাইকারীরা সফল না হওয়ায় পরদিন ২৩ এপ্রিল বিকাল ৫টার শাহাদাতকে মোবাইল ফোনের মাধ্যমে কল করে কদমতলী লাবনী রেস্টুরেন্টের সামনে ডেকে আনে। সেখান থেকে জুয়েল, সাজ্জাদ ও লিমন ইজিবাইকে উঠে এবং কিছুক্ষণ পর ইসমাইলকে ফোন দিয়ে কালীগঞ্জ খালপাড়ে থাকতে বলে।

জাকিরের গ্যারেজ থেকে মৃত শাহাদতের এই ইজিবাইকটি উদ্ধার করা হয়

কালীগঞ্জ থেকে ইসমাইলকে সাথে নিয়ে তারা মাওয়ার উদ্দেশে রওনা করে। পরে বিভিন্ন এলাকা ঘুরাফেরা শেষে ফেরার পথে আনুমানিক রাত ১১টায়  সিরাজদিখানের কুচিয়ামোড়া রেলওয়ে ওভার ব্রিজের ওপরে এসে ইজিবাইক থামিয়ে গল্প করতে থাকে। কিছুক্ষণ পর তারা আশপাশে কোন লোকজন দেখতে না পেয়ে জুয়েল, সাজ্জাদ, ইসমাইল ও লিমন ভুক্তভোগী শাহাদাতের মুখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কিলঘুষি মারতে থাকে। মারামারির একপর্যায় ভিকটিম অজ্ঞান হয়ে পরলে দুর্বৃত্তরা ভিকটিম শাহাদাতকে ব্রিজ থেকে নিচে ফেলে দিয়ে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।পরদিন ব্রিজের নিচ থেকে শাহাদতের লাশ উদ্ধার করে পরিবারকে খবর দেওয়া হয়।

অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন: গ্রেপ্তারদের ইজিবাইক ছিনতাই করা পেশা। ইজিবাইক ছিনতাই করে গ্যারেজ মালিক জাকিরের কাছে ২০-৩০ হাজার টাকায় বিক্রি করত। জাকির ইজিবাইকের রং ও কাঠামো পরিবর্তন করে অধিকমূল্যে অন্যত্র বিক্রি করত। এই ছিনতাই গ্রুপের সঙ্গে তার যোগসাযোগ ছিল। এছাড়া গ্রেপ্তার জুয়েল, লিমন ও ইসমাইলের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা চেষ্টা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।

Tags: ইজিবাইক ছিনতাইর্যাব ১০
Previous Post

ঈদে জমজমাট দেশীয় ওটিটি

Next Post

কীভাবে নির্বাচন হবে তা জানালেন আইনমন্ত্রী

Next Post
আইনমন্ত্রী নির্বাচন প্রসঙ্গে বক্তব্য দিচ্ছেন, পাশে অন্যান্য নেতা ও কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কীভাবে নির্বাচন হবে তা জানালেন আইনমন্ত্রী

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি, তার স্বজনরা পাশে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে খালেদা জিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT