চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে ব্যঙ্গ করে জার্মান কার্টুনে ক্ষুব্ধ দেশটির জনগণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:44 পূর্বাহ্ন 25, এপ্রিল 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ভারতকে ব্যঙ্গ করে জার্মান কার্টুনে ক্ষুব্ধ দেশটির জনগণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত সম্প্রতি চীনের জনসংখ্যাকে ছাড়িয়ে গেছে এমন খবরের পর ভারত ও চীনের মধ্যে উন্নয়নের মাত্রার তুলনা করে জার্মান ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে একটি কার্টুন। এই কার্টুনে ভারতকে ব্যঙ্গ করা হয়েছে, এমন অভিযোগ করে ক্ষোভে ফেটে পড়েছে দেশটির জনতা।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জার্মান মিডিয়া সংস্থা ‘ডের স্পিগেল’ ব্যঙ্গাত্মক ভাবে তাদের একটি কার্টুনে ভারতকে চীনকে ছাড়িয়ে সবচেয়ে জনবহুল দেশ হিসাবে চিত্রিত করায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির ভারতের উদ্যোক্তা, দক্ষতা উন্নয়ন, ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি বিষয়ক মন্ত্রী রাজীব চন্দ্রশেখর।

ব্যঙ্গচিত্রটি সামাজিক মাধ্যমে শেয়ার করে তিনি বলেন, “প্রিয় কার্টুনিস্ট, ভারতকে উপহাস করার আপনার প্রচেষ্টা সত্ত্বেও বলছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি-এর অধীনে ভারতের বিরুদ্ধে বাজি ধরাটা বুদ্ধিমানের কাজ নয়। কয়েক বছরের মধ্যে ভারতের অর্থনীতি হবে জার্মানির চেয়েও বড়।”

ভাইরাল কার্টুনটিতে ভারত ও চীনের মধ্যেকার উন্নয়নের স্তর এর তুলনা চিত্রিত করা হয়েছে। কার্টুনটিতে ভারতের একটি ট্রেনের ভিতরে এবং উপরে উপচে পড়া যাত্রীদের দেখানো হয়েছে, আর তা পাশাপাশি থাকা দুই চালকসহ চীনের একটি অত্যাধুনিক বুলেট ট্রেনকে ছাড়িয়ে যাচ্ছে। বুলেট ট্রেনের চালকরা উপচে পড়া ভারতীয় ট্রেনটি দেখে হতবাক হচ্ছেন।

ভারতীয়দের দাবি, কার্টুনে চীনকে উন্নত ও ভারতকে অনুন্নত দেখিয়ে কটাক্ষ করা হয়েছে। কার্টুনটি ভাইরাল হওয়ার সাথে সাথে ব্যাপক প্রতিক্রিয়া জানাচ্ছে ভারতীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। প্রতিক্রিয়া জানাচ্ছেন ভারতীয় মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারাও।

👋🏽#Germany this is outrageously racist. @derspiegel caricaturing India in this manner has no resemblance to reality. Purpose is to show #India down and suck up to #China.
This is as bad if not worse than the racist cartoon in @nytimes lampooning India’s successful Mars mission. pic.twitter.com/z9MxcPQC7u

— Kanchan Gupta 🇮🇳 (@KanchanGupta) April 23, 2023

একজন ব্যবহারকারী লিখেছেন, “ভারতীয়দের প্রতি ঘৃণা স্পষ্ট, তবে চীনের প্রতি ভালোবাসা দেখা যাচ্ছে।” অন্য একজন ব্যবহারকারী, কিছুটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি সহ বলেছেন, “হ্যাঁ, আমরা এমন করেছি, তা সত্ত্বেও আপনি আমাদের থামাতে পারবেন না!”

Tags: জার্মানীভারত
Previous Post

রাজা চার্লসের রাজ্যাভিষেকে ১০ সারি পেছনে বসবেন প্রিন্স হ্যারি

Next Post

পিরোজপুরের আশ্রয়ন প্রকল্প যেনো বোটানিক্যাল গার্ডেন

Next Post
বৈদ্যুতিক ট্রান্সফরমার ও লাইনসহ গ্রামীণ এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

পিরোজপুরের আশ্রয়ন প্রকল্প যেনো বোটানিক্যাল গার্ডেন

জনপ্রিয় চ্যানেল আই অনলাইন অফিসে ভিড়, সংবাদ সংগ্রহের জন্য অপেক্ষা।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিপক্ষের হামলায় চাচা-ভাতিজা খুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT