চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ককটেল ফাটাতে বাধা দেয়ায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা

সুমন রয় by সুমন রয়
8:10 পূর্বাহ্ন 23, এপ্রিল 2023
in - সেমি লিড, অপরাধ, জনপদ, নরসিংদী
A A
অভিযোগের পর গুলির ঘটনায় আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীর রায়পুরার চরাঞ্চল নীলক্ষায় ককটেল ফাটাতে বাধা দেয়ায় জুলহাস মিয়া (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন কমপক্ষে আরও ৪ জন। শনিবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে নীলক্ষা ইউনিয়নের বীরগাঁও পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মো. জুলহাস মিয়া একজন পোল্ট্রি ব্যবসায়ী। তিনি নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও পূর্বপাড়া গ্রামের শামসুল মিয়ার ছেলে। এই ঘটনায় আহত ৪জন হলেন- সাদ্দাম মিয়া (৩২), ইয়ামিন মিয়া (১৮), হাবিব মিয়া (১৬) ও রাইজুদ্দীন মিয়া (২৬)। হতাহত সবাই একই বাড়ির সদস্য।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, জালাল মিয়া নামের একজন স্থানীয় একটি পক্ষের সন্ত্রাসী এবং ককটেলের মত নানা ধরনের বিস্ফোরক তৈরিতে ওস্তাদ হিসেবে পরিচিত। তিনি প্রায়ই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। শনিবার ঈদের দিন বিকেল ৫টার দিকে তার নেতৃত্বে প্রায় ৫০ জন মিলে এলাকায় ককটেল ফাটাচ্ছিল। ঘটনাস্থলের পাশেই মো. জুলহাস মিয়ার পোল্টি ফার্মে তিনিসহ প্রায় ২০ জন আড্ডা দিচ্ছিলো।

তিনি এগিয়ে গিয়ে জালাল মিয়াকে অনুরোধ করে বলেন, মুরগিগুলো ভয় পায়, এখানে আর ককটেল না ফাটাতে। এ সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হলে জালাল মিয়াসহ তার সঙ্গের লোকজন চলে যান। পরে আধা ঘন্টা পর সাড়ে ৫টার দিকে তারা বেশকিছু টেঁটা, পাইপগান ও শর্টগান নিয়ে জুলহাসদের দিকে এগিয়ে আসেন। এই দৃশ্য দেখতে পেয়ে জুলহাসসহ সঙ্গে থাকা সবাই তাদের বাড়িতে ঢুকে যান। পরে জালাল মিয়ার নেতৃত্বে প্রায় ৫০ জন বাড়িতে ঢুকে তাদের লক্ষ্য করে গুলি করতে থাকেন। এতে মোট ৫জন গুলিবিদ্ধ হন।

পরে জালাল মিয়ারা চলে গেলে গুলিবিদ্ধ জুলহাস, হাবিব ও ইয়ামিনকে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। সেখানে জুলহাস মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গুলিবিদ্ধ আরো ২জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া অন্য ২জনকে নরসিংদী শহরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান জানান, জুলহাস নামের এক যুবককে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছে। এছাড়া আহত আরও ২জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেকের শরীরেই গুলিবিদ্ধের একাধিক চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

রায়পুরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও কয়েকজন আহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Previous Post

শেষ ওভারে আর্শদ্বীপের ঝলক, মুম্বাইকে হারাল পাঞ্জাব

Next Post

বঙ্গভবনে ‘এক মহামান্যের গৌরবগাথা’ শুনতে একটি দিন

Next Post
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গভবনে ‘এক মহামান্যের গৌরবগাথা’ শুনতে একটি দিন

চ্যানেল আই অনলাইন: পুলিশ ও দুদক কর্মকর্তার নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

 বাস চাপায় পু‌লিশ ও দুদক কর্মকর্তা নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT