চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতের আকাশে রহস্যময় আলোর গোলক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:37 পূর্বাহ্ন 19, এপ্রিল 2023
in আন্তর্জাতিক
A A
রাতের আকাশে রহস্যময় আলোর গোলক, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের আলাস্কার রাতের আকাশে একটি উজ্জ্বল আলোর রহস্যময় ঘোরাফেরা দেখা গেছে। যারা এটি দেখেছিলেন, তাদের কাছে এটি ছিল অদ্ভুত এবং আকর্ষণীয়। তারা এটিকে নর্দার্ন অরোরার (নর্দার্ন লাইট) চেয়ে বেশি কিছু ভেবেছিলেন।

“আমাদের কোন ধারণা ছিল না কী ঘটছে, ‘ওহ আমার ঈশ্বর, আমরা কি একটি ইউএফও (এলিয়েনের মহাকাশ যান) দেখছি? এটা কী ঘটছে?'” একজন প্রত্যক্ষদর্শী তালিয়া ম্যাকডোনাল্ড এভাবেই তার নিজের অনুভূতি জানিয়েছেন। তিনি শনিবার সকালে উত্তর ইউকনের দূরবর্তী ডেম্পস্টার হাইওয়েতে রহস্যময় আলোকরশ্মি দেখতে পান।

তিনি বলেন, “এটা ভীতিকর ছিল, কারণ আমরা তখন হাইওয়েতে ছিলাম।”

তারা দেখেছিলেন, আলোর একটি উজ্জ্বল নীল-সাদা সর্পিল রেখা অদৃশ্য হওয়ার আগে শক্তিশালী এবং উজ্জ্বল হয়ে উঠছে। ম্যাকডোনাল্ডের অনুমান তারা প্রায় দুই মিনিট ধরে আলোটি দেখতে পেয়েছিলেন।

তারা ভাবছিলেন এটি কোন এলিয়েনদের মহাকাশযান কিনা।

তবে পদার্থবিদরা বলেছেন, এই রহস্যময় আলোর উৎসটি স্পেসএক্স রকেট থেকে ছিটকে আসা অব্যবহৃত জ্বালানীর মেঘ হতে পারে।

Hands-down gotta be one of the coolest sights — @SpaceX falcon9 and Aurora in the skies over our cabin in Fairbanks, Alaska this morning. pic.twitter.com/jhno8zK6TW

— Kris10 (@53chevygirl) April 15, 2023

আলাস্কা বিশ্ববিদ্যালয়ের একজন পদার্থবিদ ডন হ্যাম্পটনের মতে, অরোরা বোরিয়ালিসের সাথে (নর্দার্ন লাইট) এর কোনো সম্পর্ক ছিল না। তিনি বলেন, উজ্জ্বল বর্ণালী ঘূর্ণায়মান আলোর সৃষ্টি হতে পারে স্পেসএক্স রকেট থেকে। কারন, একটি স্পেসএক্স রকেট কয়েক ঘন্টা আগে ক্যালিফোর্নিয়ার একটি ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।

রকেটটি আলাস্কার উপর দিয়ে এটির দ্বিতীয় কক্ষপথে যাওয়ার কথা ছিল।

Tags: আলাস্কাইউএফওস্পেসএক্স
Previous Post

শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে মহিমান্বিত পবিত্র শবে কদর পালন

Next Post

বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেলের লম্বা সারি

Next Post
বঙ্গবন্ধু সেতুতে ব্যাপক যানজট, হাজারো মোটরসাইকেল লম্বা সারিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেলের লম্বা সারি

বায়ার্নের কোচ জুলিয়ান নাগেলসমানের মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানসিটির বিপক্ষে বায়ার্নের 'অলৌকিক' কিছু প্রয়োজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT