আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে মহিমান্বিত পবিত্র শবে কদর পালন করা হয়েছে। মহান আল্লাহ তায়ালার রহমত লাভের আশায় সারা দেশে মসজিদ, মাদ্রাসা এবং ঘরে ঘরে ধর্মপ্রাণ মুসলমানরা রাতভর নামাজ ও জিকির আসকারসহ ইবাদত বন্দেগিতে মগ্ন ছিলেন।








