চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্যামসাং ফোনে ডিফল্ট সার্চ ইঞ্জিন বিং, গুগলের ৫৫ বিলিয়ন ডলার ক্ষতি

মেহরাব হোসেন রবিন by মেহরাব হোসেন রবিন
10:49 পূর্বাহ্ন 18, এপ্রিল 2023
in তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্যামসাং ফোনে ডিফল্ট সার্চ ইঞ্জিন বিং, গুগলের ৫৫ বিলিয়ন ডলার ক্ষতি

মোবাইলে সার্চ খাতে প্রতিযোগিতা জমে উঠেছে গুগল ও মাইক্রোসফ্টের বিংয়ের মধ্যে। স্যামসাং তাদের ফোনে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসাবে গুগল সার্চ ইঞ্জিনের পরিবর্তে মাইক্রোসফ্টের বিং ব্যবহার করার চিন্তা করছে। এই খবরে সোমবার গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট তাদের ৪% স্টকের মূল্য হারিয়েছে, যার বাজার মূল্য প্রায় ৫৫ বিলিয়ন ডলার। এছাড়া স্যামসাংয়ের এই পদক্ষেপে গুগলের বার্ষিক আয় প্রায় ৩ বিলিয়ন ডলার নিশ্চিত কমে যাবে।

দ্য নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।

মার্চ মাসে যখন গুগল জানতে পারে যে, স্যামসাং গুগলের পরিবর্তে মাইক্রোসফ্টের বিং সার্চ ইঞ্জিন ডিফল্ট করবে, তখন গুগলের কর্মীরা হতবাক ও আতঙ্কিত হয়ে পড়ে। এর ফলে বড় ধরণের ছাটা্ইও হতে পারে।

এই বছরের শুরুতে মাইক্রোসফ্টের বিং সার্চ ইঞ্জিনের সার্চের ফলাফলে OpenAI-এর চ্যাটজিপিটি সংযুক্তি করার পর, গত ২ দশকের মধ্যে প্রথমবারের মতো সবচেয়ে বড় ধাক্কা ও চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে গুগল। গুগল দুই দশক ধরে সার্চ মার্কেটে একচেটিয়া ব্যবসা করেছে এবং নিজেকে অপরিহার্য সার্চ ইঞ্জিনে পরিণত করছে। সার্চের প্রায় ৯০% মার্কেট শেয়ার তাদের দখলে ছিল।

যদিও অ্যালফাবেট তার গুগল সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তা আরও দারুণ ভাবে সংযুুক্তি করার জন্য ১৬০ জনেরও বেশি দক্ষ একটি দল নিয়ে কাজ করে যাচ্ছে, আগের বাজার ধরে রাখার জন্য। কিন্তু এটি দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। অ্যালফাবেট এবং মাইক্রোসফ্ট উভয়ের সাথেই স্যামসাং-এর দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে, কারণ দুটি কোম্পানিরই বিভিন্ন অ্যাপ স্যামসাং এর ডিভাইসে প্রি-ইনস্টল করে।

অ্যালফাবেট তাদের সার্চ মার্কেটে অংশীদারিত্ব ধরে রাখতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সার্চ মার্কেটের প্রতিযোগিতায় ফিরতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, অন্যদিকে OpenAI-এর চ্যাটজিপিটি ততই উন্নতি করছে। এর আগে গুগল চ্যাটজিপিটির আদলে বার্ড নামের এআই জেনারেটিভ পরীক্ষামূলকভাবে বাজারে আনে, কিন্তু প্রাথমিকভাবে যা ফ্লপ হিসেব স্বীকৃতি পায়।

Tags: গুগলগুগোলচ্যাট জিপিটিমাইক্রোসফটসার্চ ইঞ্জিন
Previous Post

সুদানে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে দু’পক্ষের সংঘর্ষ বেড়েছে, বহু হতাহত

Next Post

ঈদের আগে শেষ কর্ম দিবস আজ মঙ্গলবার

Next Post
বিমানবন্দরে যাত্রীরা ঈদের আগে শেষ কর্মদিবসের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের আগে শেষ কর্ম দিবস আজ মঙ্গলবার

শবে কদর উপলক্ষে মসজিদে মুসল্লিদের সমাগম, আল্লাহু আকবার লেখা আলোকসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

অতি মহিমান্বিত পবিত্র শবে কদরের রাত আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT