চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২’এর কার্যক্রম শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:19 অপরাহ্ন 11, এপ্রিল 2023
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২ এর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ও দ্বিতীয়বার ব্যাপক সাড়া পাওয়ার পর এবার তৃতীয়বারের মত শুরু হলো আইসিটি ডিভিশন প্রেজেন্টস ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২’ এর কার্যক্রম।

গেল দুই বছর ধরে ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে কেন্দ্র করে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি শুরু করে চ্যানেল আই। দুই বারের আয়োজনেই অনলাইন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপক সারা ফেলে অনুষ্ঠানটি। সেই সঙ্গে এবার বাড়তি পাওনা হিসেবে অনুষ্ঠানটিতে যুক্ত হচ্ছে চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’র নানান কনটেন্ট।

জুড়ি বোর্ডের বিচারে ও দর্শকদের অনলাইন ভোটের মাধ্যমে এবার মোট ২১টি ক্যাটাগরিতে প্রদান করা হয় এ পুরস্কার। গেল দুই বারের মত এবারও পুরস্কার প্রদানের পাশাপাশি পুরো অনুষ্ঠানজুড়ে থাকবে নানা ধরনের বিনোদনমূলক পরিবেশনা।

এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি এবং মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আতাউর রহমান।

সংবাদ সম্মেলনে অনুষ্ঠানটি সম্পর্কে শাইখ সিরাজ বিস্তারিত তুলে ধরেন। এ সময় তিনি বলেন, আমরা যখন এই  আয়োজনটি শুরু করি তখন ভাবিনি এতটা সাড়া ফেলবে এটা। এবারের আয়োজনে আমরা মূলত ২০২২ সালের ডিজিটাল প্লাটফর্মে সম্প্রচারিত নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র, সংগীতসহ অন্যান্য ক্যাটাগরিগুলো নির্বাচিত করা হবে। ২০২৩ সালে সেই তালিকাগুলো থেকেই অ্যাওয়ার্ডটি প্রদান করা হবে।

তিনি জানান, যারা ২০২২ সালের ওটিটির কন্টেন্টগুলো ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২’ এর জন্য ভাবছেন, তারা যেন নির্দিষ্ট এড্রেসে আগামি জুনের শেষ পর্যন্ত জমা দিতে পারবেন। দক্ষ জুরি বোর্ডের মাধ্যমে ২০২২ সালের সেরা ওটিটি কন্টেন্ট নির্বাচন করা হবে। মূল অনুষ্ঠানটি হবে সেপ্টেম্বরের ১ তারিখ।

সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের উন্নয়নে আইসিটি ডিভিশন সূচনা থেকেই অগ্রগামী ভূমিকা পালন করে যাচ্ছে। তারুণ্য নির্ভর এই অনুষ্ঠানে আইসিটি ডিভিশনের সম্পৃক্ততা নিঃসন্দেহে তরুণদের বিশেষভাবে অনুপ্রাণিত করবে। সেই সাথে অনুষ্ঠানটিকে নিয়ে যাবে অনন্য এক উচ্চতায়।

মঞ্চসারথী আতাউর রহমান বলেছেন, চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি খুবই চমৎকার একটি আয়োজন। গেল দুই বছর সফলভাবে এই আয়োজন সম্পন্ন করেছে চ্যানেল আই। আমি আশাবাদী এবারের আয়োজন আগের চেয়েও বেশ জমজমাট ভাবে অনুষ্ঠিত হবে।

Tags: আইসিটি প্রতিমন্ত্রীজুনায়েদ আহমেদ পলকলিড বিনোদনশাইখ সিরাজ
Previous Post

ঘুরে দাঁড়াতে চান বঙ্গবাজারের মোনাব্বর-শহীদুলরা

Next Post

গুচ্ছের বাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা জুনে

Next Post
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের ছবি, বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

গুচ্ছের বাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা জুনে

ধোনি তার ব্যাটের পাশে দাঁড়িয়ে, ক্রিকেট মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

টর্নেডো ইনিংসের পর হতাশার কথাগুলো জানালেন পুরান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT