চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চবি শিক্ষার্থীর আত্মহত্যা: গর্ভপাতের কারণে পরীক্ষা দিতে পারেননি

অনিন্দিতা সরকার প্রথা by অনিন্দিতা সরকার প্রথা
2:55 পূর্বাহ্ন 10, এপ্রিল 2023
in - সেমি লিড, শিক্ষা
A A
শামসুন নাহার হলের প্রধান প্রবেশদ্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রোকেয়াকে আত্মহত্যার আগের দিন বঙ্গবন্ধু উদ্যানের সামনে তার স্বামী ধমক ও চড় থাপড় মেরেছে বলে জানা গেছে। হলের প্রাধ্যক্ষ বলেন, গর্ভপাতের কারণে মেয়েটি পরীক্ষায় বসতে পারেনি।

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে নিজকক্ষে রোকেয়াকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সহপাঠীরা। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তাররা রোকেয়াকে মৃত ঘোষণা করে।

এরপর থেকেই তার আত্মহত্যা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও তার স্বামীর বিতর্কিত আচরণ। স্বামীর দাবি, ‘পরীক্ষায় বসতে না পারায় হতাশায় ভুগছিল রোকেয়া।’

‘গর্ভপাতের কারণে পরীক্ষায় বসতে পারেনি’ বলে জানিয়েছেন তার হলের প্রাধ্যক্ষ রাকিবা নদী।

তার ছোটো ভাই মো.রুহুল আমিন  বলেন, ‘রুকু অসুস্থতার কারণে চতুর্থ সেমিস্টারে তিনটি পরীক্ষা দিতে পারেনি বলে চরম হতাশায় ভুগছিলো।’

শামসুন্নাহার হলের প্রাধ্যক্ষ রাকিবা নবী বলেন, ‘মেয়েটির স্বামী ও পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি সে পরীক্ষার সময় ৩-৪ মাসের গর্ভবতী ছিলো। ৭ থেকে ১২ মার্চ পর্যন্ত গর্ভপাতের কারণে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলো বলে পরীক্ষা দিতে পারেনি।’

রোকেয়া ডিপার্টমেন্টের মেধাবি শিক্ষার্থীদের তালিকায় ছিলেন বলে জানিয়েছে তার সহপাঠীরা।

ম্যানেজমেন্ট বিভাগের আরেক শিক্ষার্থী জানায়, ‘ফোর্থ সেমিস্টারে ৫ টির মধ্যে ৩ টি পরীক্ষা দিতে না পারায় তার ফেল এবং ইয়ার লস নিশ্চিত ছিল। পরীক্ষার ফলাফল প্রকাশের পর আবেদন করে উপাচার্যের অনুমতি নিয়ে আবার পরীক্ষা দিতে পারতো।’

এ বিষয়ে ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর আবু মুহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘,রোকেয়া ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিচ্ছিল। তাকে আমরা স্পেশালের জন্য অ্যাপ্লিকেশান করতে বলি। আমাদের আরও একজন প্রফেসর তাকে সাহায্য করবে বলে আশ্বাসও দেয়।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষার্থী আনোয়ার হোসেন চ্যানেল আই অনলাইনকে জানায়, ‘ঘটনার আগের দিন বঙ্গবন্ধু উদ্যানের সামনে রোকেয়ার স্বামী রোকেয়াকে ধমকাচ্ছিল এবং থাপড় মারে।’

এই বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নুরুল আজিম সিকদার বলেন, ‘আমরা মেয়েটির স্বামীকে জিজ্ঞাসাবাদ করেছি। সে এই ঘটনার কথা অস্বীকার করেছে।’ তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের পর রোববার বিকেলে মেয়েটির লাশ তার বড় ভাইয়ের কাছে  হস্তান্তর করা হয়।’

এ ঘটনায় হাটহাজারী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।
Tags: আত্মহত্যাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চবিথাপ্পড়
Previous Post

স্থায়ী যুদ্ধ বিরতির জন্য ইয়েমেনে সৌদি প্রতিনিধিদল

Next Post

কক্সবাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী নিহত

Next Post
বেপরোয়া বাসের ধাক্কায় পথচারী আহত, ঘটনাস্থলে পড়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী নিহত

গাছের নিচে পড়ে নিহত ৭, আহত ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের একটি মন্দিরের চালায় গাছ পড়ে নিহত ৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT