চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের একটি মন্দিরের চালায় গাছ পড়ে নিহত ৭

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:34 পূর্বাহ্ন 10, এপ্রিল 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
গাছের নিচে পড়ে নিহত ৭, আহত ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মহারাষ্ট্রের আকোলায় একটি মন্দিরের সামনে টিনের চালায় একটি বিশাল গাছ পড়ে অন্তত ৭ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, শেডের নিচে চাপা পড়ে ৩৫ থেকে ৪০ জন এবং তার মধ্যে ৭ জন প্রাণ হারিয়েছেন। আরও ৫ জনকে আকোলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে যেখানে তাদের চিকিৎসা চলছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

রবিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের সময় প্রবল বৃষ্টি এবং বাতাসের কারণে একটি পুরানো নিম গাছ টিনের শেডের উপর পড়ে যার নিচে মন্দিরে আসা বহু ভক্ত আশ্রয় নিয়েছিল।

কর্তৃপক্ষ ঘটনার খবর পাওয়ার সাথে সাথে জরুরী পরিষেবাগুলিকে উদ্ধার কাজে মতায়ন করা হয় এবং গাছের ডাল এবং ধসে পড়া শেড তুলতে জেসিবি মেশিন আনা হয়।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং ঘোষণা করেছেন যে একনাথ শিন্দের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে।

ফড়নাভিস বলেছেন, ‘ধর্মীয় অনুষ্ঠানের জন্য জড়ো হওয়া মানুষদের গাছচাপা পড়া এবং কিছু ভক্ত নিহত হওয়ার এই ঘটনা বেদনাদায়ক। নিহতদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই।’

তিনি আরও বলেন, ‘কালেক্টর ও পুলিশ সুপার অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আহতদের সময়মতো চিকিৎসা নিশ্চিত করার কাজ সমন্বয় করছেন। আমরা তাদের সাথে ক্রমাগত যোগাযোগ করছি।’

মহারাষ্ট্রেরউপ-মুখ্যমন্ত্রী বলেন, ‘আহতদের মধ্যে কয়েকজনকে জেলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সামান্য আহতদের বালাপুরে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

Tags: আহত ৫গাছ চাপাভারতমহারাষ্ট্র
Previous Post

কক্সবাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী নিহত

Next Post

ঐতিহাসিক ১০ এপ্রিল: বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন

Next Post
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ দিন উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐতিহাসিক ১০ এপ্রিল: বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন

ফ্রান্সে ভবনধসের পর উদ্ধার কাজ চলছে, ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সে ভয়াবহ ভবনধস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT