চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে শ্বশুর বাড়ির সম্পত্তির জন্য স্ত্রীকে হত্যা

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
8:58 অপরাহ্ন 09, এপ্রিল 2023
in জনপদ, টাঙ্গাইল
A A
শ্বশুর বাড়ির সম্পত্তির জন্য স্ত্রীকে হত্যা মামলার আসামি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের দেলদুয়ারে শ্বশুর বাড়ির সম্পত্তির ওয়ারিশের জন্য শাশুড়ির সামনেই স্ত্রী সুমিতা বেগমকে (৪০) হত্যার অভিযোগ উঠেছে স্বামী মিনজু মিয়ার বিরুদ্ধে। এই ঘটনায় ঘাতক স্বামী মিনজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ৮ এপ্রিল দিবাগত রাতে দেলদুয়ার উপজেলার কুপাখী গ্রামে এই ঘটনা ঘটে। ঘাতট মিনজু মিয়া ওই গ্রামের মৃত আজগর মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার কুপাখী গ্রামের মৃত আজগর মিয়ার ছেলে মিনজু মিয়ার সাথে প্রায় ২৫ বছর আগে একই জেলার মির্জাপুর উপজেলার পাকুল্যা গ্রামের মৃত সমেজ উদ্দিনের মেয়ে সুমিতার (৪০) বিয়ে হয়। দীর্ঘ সংসার জীবনে তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। সম্প্রতি মিনজু মিয়া শ্বশুর বাড়ির ওয়ারিশের সম্পত্তি নিতে স্ত্রীকে চাপ দেন। এ নিয়ে স্বামী ও স্ত্রীর  মধ্যে ঝগড়া বিবাদ হতো।

কয়েকদিন আগে স্ত্রীকে এ নিয়ে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন মিনজু মিয়া। শনিবার কৌশলে ভগ্নিপতি আমির হোসেনের মাধ্যমে মোবাইল ফোনে স্ত্রীকে বাড়িতে আসতে বলেন মিনজু। পরে সুমিতা তার বোন ববিতা ও মা হালিমাকে সঙ্গে নিয়ে শনিবার স্বামীর বাড়িতে আসেন। রাত ২টার দিকে আবার সম্পত্তি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শাশুড়ি ও শ্যালিকার সামনে মিনজু ধারালো দা’ দিয়ে কুপিয়ে সুমিতাকে হত্যা করেন। এসময় বাঁধা দিতে গিয়ে সুমিতার মা হালিমা ও বোন ববিতা আহত হন।

নিহত সুমিতার বোন জামাই শরীফ মিয়া জানান, শ্বশুর বাড়ীর ওয়ারিশের সম্পত্তির জন্য প্রায়ই মিনজু মিয়া সুমিতা বেগমকে মারধর করতো। শনিবার রাতেও একই বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে দা’ দিয়ে কুপিয়ে মিনজু মিয়া সুমিতা বেগমকে মেরে ফেলে।

সুমিতার মা হালিমা বেগম বলেন, মেয়েকে আমার সামনেই কুপিয়ে হত্যা করল। আমি কিছুই করতে পারলাম না। আমার মেয়ের চিৎকারে কেউ এগিয়ে এলো না। ওয়ারিশের সামান্য কিছু টাকার জন্য মিনজু আমাদের তিনজনকেই হত্যা করতে চেয়েছিল।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মৃধা বলেন, সুমিতা বেগমের খুনের সংবাদ পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক স্বামী মিনজু মিয়াকে গ্রেফতার করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের বোন ববিতা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।

Tags: গ্রেপ্তারটাঙ্গাইলদেলদুয়ারস্ত্রীকে হত্যা
Previous Post

আইপিএল খেলতে কলকাতায় লিটন

Next Post

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সুবিধা প্রদানের সুপারিশ ডিসিসিআই’র

Next Post
DCCI লোগো সহ একটি শিল্পপ্রতিষ্ঠান ও গাছের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সুবিধা প্রদানের সুপারিশ ডিসিসিআই’র

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অফিসের সাইনবোর্ড, বাংলা ভাষায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT