চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েল-প্যালেস্টাইন উত্তেজনা, বিদেশি পর্যটকসহ নিহত ৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:55 অপরাহ্ন 08, এপ্রিল 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
প্রতিবাদে অংশ নেওয়া ব্যক্তিরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের অভিযানের পর ইসরায়েলে রকেট হামলা হয়। পাল্টা জবাব হিসেবে লেবানন ও গাজায় ইসরায়েলি বিমান হামলার পরে ইসরায়েলেও একাধিক হামলার ঘটনা ঘটেছে। তাতে অন্তত চারজন নিহত হয়েছে, যাদের মধ্যে একজন বিদেশি পর্যটকও রয়েছে।

শনিবার (৮ এপ্রিল) সংবাদ সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

লেবানন ও গাজায় ইসরায়েলি বিমান হামলার এক দিন পরেই তেল আবিবে ও দখলকৃত পশ্চিম তীরে দু’টি হামলার ঘটনা ঘটে। এসব হামলায় একজন ইতালির নাগরিক ও দুই ব্রিটিশ-ইসরায়েলি নারী নিহত হয়েছে। পুলিশের গুলিতে নিহত হয়েছে গাড়ি হামলাকারীও।

এই সপ্তাহে জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের অভিযানের পর গাজা এবং লেবাননে আন্তঃসীমান্ত হামলার ঘটনা ঘটে। ফলে ইসরায়েলি-প্যালেস্টাইনের মাঝে উত্তেজনা বাড়িয়ে তোলে।

যাইহোক, দু’টি হামলার মাধ্যমে বোঝানো হয়েছে যে ক্রমাগত রাতের ঝামেলার পরেও পরিস্থিতি কতটা অস্থির থাকে, যা বিশ্বব্যাপী অ্যালার্ম তৈরি করেছে। এছাড়াও রাশিয়াসহ আন্তর্জাতিকভাবে তাদের শান্ত হওয়ার আহ্বান জানানো হয়।

ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে, তেল আবিবের একটি সৈকতের কাছে গাড়ি হামলা চালানো হলে ইতালির একজন পর্যটক নিহত হন। সেই সময় আহত হয়েছে আরও অন্তত সাতজন। পুলিশের গুলিতে হামলাকারীও সেই সময়ে নিহত হয়। এর আগে দখলকৃত পশ্চিম তীরে একটি হামলায় দুই ব্রিটিশ-ইসরায়েলি নারী নিহত আর তাদের মা গুরুতর আহত হন।

ইফরাত বসতির মেয়র জানান, দু’বোন এবং তাদের মা যুক্তরাজ্য থেকে অভিবাসী হয়ে ইসরায়েলে এসেছিলেন। সেখানেই বসবাস করতে শুরু করেছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ওই এলাকার সড়কগুলো ব্লক করে দিয়ে হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। দক্ষিণ লেবানন এবং গাজা ভূখণ্ডে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো হামলা শুরু করার কয়েক ঘণ্টার ব্যবধানে এসব হামলার ঘটনা ঘটলো।

Tags: ইসরাইল-প্যালেস্টাইন যুদ্ধইসরায়েলপ্যালেস্টাইন
Previous Post

সরকারি মানসিক স্বাস্থ্য অ্যাপ ‘হামরাজ’ চালু করল পাকিস্তান

Next Post

বিতর্কের মুখে সালমান-রাম চরণরা!

Next Post
তিনজন পুরুষ একসঙ্গে নাচছেন, সবাই হলুদ শার্ট ও সাদা প্যান্ট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিতর্কের মুখে সালমান-রাম চরণরা!

নকিয়া ম্যাজিক ম্যাক্সের সবুজ রঙের মোবাইল ফোনের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইফোনকে টেক্কা দিতে আসছে ‘নকিয়া ম্যাজিক ম্যাক্স’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT