চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে ইউপিডিএফ-কুকি চিন সংঘর্ষে নিহত ৮

হাসান ইসমাইল by হাসান ইসমাইল
3:41 অপরাহ্ন 07, এপ্রিল 2023
in - সেমি লিড, জনপদ, বান্দরবান
A A
অপরাধের পর মরদেহ উদ্ধার, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ১নং রোয়াংছড়ি সদর ইউপির খামতাং পাড়ায় কেএনএফ সশস্ত্র গ্রুপ এবং ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় নিহত ৮ জনের লাশের সন্ধান পায়।

নিহতরা সবাই কেএনএফ সদস্য বলে জানা গেছে। তবে কেএনএফ সূত্র এই ঘটনার সত্যতা স্বীকার করলেও লাশগুলো তাদের নয় বলে জানিয়েছে।

উদ্ধার হওয়া লাশগুলোর মধ্যে সাতজনের নাম জানা গেছে। তারা হলেন: ভানু দু বম, সাং খুম, সান ফির থান বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম ও লাল ঠা জার বম।

জানা যায়, এ ঘটনার খবর পেয়ে শুক্রবার ৭ এপ্রিল রোয়াংছড়ি সেনা ক্যাম্প থেকে ৭ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে একটি স্পেশাল পেট্রোল দল খামতাং পাড়া-১ জিআর এলাকায় যায়। রোয়াংছড়ি থানা থেকেও একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। পরে স্পেশাল পেট্রোল দলটি খামতাং পাড়ার যে স্থানে কেএনএফ সশস্ত্র দল এবং ইউপিডিএফ গণতান্ত্রিক দলের মধ্যে গোলাগুলি হয়েছিল সে স্থান থেকে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় নিহত ৮ জনের মরদেহ পায়।

এর আগে বৃহস্পতিবার এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট পুলিশের তদন্তকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা করে লাশ উদ্ধার করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

Tags: ইউপিডিএফকেএনএফবান্দরবান
Previous Post

ফিরছেন ওসি হারুন, এবার দুইটা কথা ভুলে যাওয়ার পালা!

Next Post

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত

Next Post
জনসমাগমের মধ্যে মানুষের ভিড়, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত

চেলসির মরিনহো উচ্ছ্বাসে পানি ঢেলে, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ল্যাম্পার্ডের ‘উচ্ছ্বাসে’ পানি ঢেলে চেলসিতে মরিনহো?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT