চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপান ঘুরছেন জয়া, জুটলো প্রশংসা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:45 অপরাহ্ন 06, এপ্রিল 2023
in বিনোদন
A A
জয়া জাপানে ভ্রমণে, সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সময়টা খুব দারুণ যাচ্ছে দেশের মেধাবী অভিনেত্রী জয়া আহসানের। নিজের প্রথম বলিউড ছবি ‘কড়ক সিং’ এর শুটিং শেষ করে বর্তমানে সপরিবারে আনন্দভ্রমণে আছেন জয়া। এই ভ্রমণের জন্য অভিনেত্রী বেছে নিয়েছেন সূর্যোদয়ের দেশ জাপানকে!

যারা তার ফেসবুক ফলো করেন, গত কিছুদিন ধরে তারা হয়তো জয়ার জাপান সফর সম্পর্কে অবহিত! যারা এই ক’দিনে জয়ার পাতায় ঢুঁ দেননি, তাদের বলছি- ‘খাঁচা’র এই অভিনেত্রী ঘুরে বেড়াচ্ছেন জাপানের বিভিন্ন পুরনো শহর।

জয়া জাপানে শীতকালীন দৃশ্যের মধ্যে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ কখনও হোক্কাইডো, সাপোরো কিংবা টোকিও; কখনও তাকে দেখা যাচ্ছে ওসাকা কিংবা হিরোশিমাতে! সেইসব শহরের বিখ্যাত স্থাপনার সামনে ছবি কিংবা ভিডিওতে হরহামেশাই দেখা যাচ্ছে অভিনেত্রীকে। যেগুলো নিজের ফেসবুক পেজে অনুরাগীদের সাথে শেয়ারও করছেন।

জয়া জাপানে ভ্রমণে, প্রকৃতি ও শান্ত পরিবেশের মাঝে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এবার জাপানের বিভিন্ন শহরে জয়ার ঘুরে বেড়ানোর মুহূর্তের কিছু ছবি শেয়ার করলো বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাস। বৃহস্পতিবার দুপুরে ‘অ্যাম্বাসি অব জাপান ইন বাংলাদেশ’ ফেসবুক পেজ থেকে জয়ার বেশকিছু ছবি শেয়ার করে।

জয়া জাপানে ভ্রমণরত, চেরি ব্লসমের পেছনে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ শুধু তাই নয়, জয়ার জাপান ভ্রমণের অভিজ্ঞতাও কথাও ছবিগুলোর সাথে তুলে ধরা হয় ‘অ্যাম্বাসি অব জাপান ইন বাংলাদেশ’ থেকে। পোস্টটি কিছুটা এরকম, চলতি সপ্তাহে জাপান সফরে গেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি দয়া করে অ্যাম্বাসির সাথে তার আনন্দ মুহূর্তের কিছু ছবি শেয়ার করেছেন, এবং জাপান সফর নিয়ে তার উচ্ছ্বাসের কথা জানিয়েছেন। তিনি একটি সংক্ষিপ্ত নোটে জানিয়েছেন “জাপান ভ্রমণে দারুণ অভিজ্ঞতা হলো… এখন পর্যন্ত আমার সবচেয়ে স্মরণীয় ভ্রমণ!”

জয়া জাপানে ভ্রমণরত, ফ্যাশনেবল পোশাক ও সানগ্লাসে সুন্দর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ জাপান ভ্রমণে থাকতেই অভিনেত্রী এক সপ্তাহের ব্যবধানে দুটি সুসংবাদ পেলেন। তার অভিনীত আকরাম খান পরিচালিত বাংলা ছবি ‘নকশীকাঁথার জমিন’ সিনেমাটি গত সপ্তাহে পুরস্কৃত হয়েছে ভারতে।

Bengali film poster featuring a woman in traditional attire with jewelry and colorful saree. Channel i News - চ্যানেল আই নিউজ
মস্কো চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘পেয়ারার সুবাস’

আর ক্যারিয়ারের সবচেয়ে চমকপ্রদ সংবাদটি পেলেন বুধবার (৫ এপ্রিল)। কারণ তার অভিনীত ও নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ নামের নতুন ছবিটি নির্বাচিত হয়েছে ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে।

Tags: জয়াজাপাননকশীকাঁথার জমিনপেয়ারার সুবাসলিড বিনোদনসিনেমা
Previous Post

কাল থেকে দেয়া হবে রেলের অগ্রীম টিকেট

Next Post

পেমেন্ট ক্যাম্পেইনের আয় বঙ্গবাজার ক্ষতিগ্রস্তদের দেবে নগদ

Next Post
নগদ পেমেন্ট ক্যাম্পেইনের জন্য বাংলাদেশ ব্যাংকের লোগো ও আইসিটি বিভাগের চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

পেমেন্ট ক্যাম্পেইনের আয় বঙ্গবাজার ক্ষতিগ্রস্তদের দেবে নগদ

বাংলাদেশের নারীদের জন্য ই-ট্রেড প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

হার ই-ট্রেডের প্রদর্শনী শুরু হচ্ছে শুক্রবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT