চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইফতারে ভাজাপোড়া কতটা স্বাস্থ্যকর

আবদুল কাদের রাকিব by আবদুল কাদের রাকিব
3:54 অপরাহ্ন 06, এপ্রিল 2023
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
বাজারে ইফতারে ভাজাপোড়া বিক্রেতা ও ক্রেতাদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

চলছে পবিত্র রমজান মাস। রহমত, মাগফিরাত আর নাজাতের এই মাসে মুসলমানদের মনে থাকে বাড়তি আমেজ। সারাদিন সিয়াম সাধনার পর ইফতার নিয়ে এসময় থাকে বাড়তি প্রস্তুতি। আয়োজন চলে বিভিন্ন মুখরোচক খাবারের, যা তৈরি হয় তেলে, থাকে অনেকরকম সুস্বাদু উপাদান।

দুপুর শেষ হতে না হতেই শুরু হয় ব্যবসায়ীদের ব্যস্ততা। আসরের নামাজের পর প্রতিটি ইফতারের দোকানে থাকে ক্রেতা-বিক্রেতার ভীড়। অথচ বিক্রেতার পাশাপাশি ক্রেতারাও জানেন ইফতারিতে ভাজাপোড়া কতটা অস্বাস্থ্যকর! তবুও কেন ইফতারিতে এই ভাজাপোড়াই চাহিদার শীর্ষে?

সুমন নামের এক ক্রেতা বলছেন, ক্ষতিকর জেনেও বেগুনি, আলুর চপের মতো ভাজাপোড়া নিতে হচ্ছে। বাসার সবাই এসব দিয়ে ইফতার করতে পছন্দ করে, পাশাপাশি আমি নিজেও। এটা আমাদের ঐতিহ্যগতভাবে হয়ে আসছে। ছোট থেকেই এভাবে অভ্যস্ত। ইফতারিতে ভাজাপোড়া না থাকলে ভালো লাগে না।

ভাজাপোড়া খাবারে শারীরিক সমস্যা হয় কিনা জানতে চাইলে তিনি বলেন, রমজানের শুরুতে একটু পেটে সমস্য হয়। কিন্তু সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায়। তবে অতিরিক্ত গরম পড়লে পর্যাপ্ত পরিমাণ লিকুইড রাখা হয়। যার ফলে সমস্যা হয় না। বাজারের এসব ভাজাপোড়ার পাশাপাশি বিভিন্ন ফলমূল রাখেন বলেও জানান তিনি।

ইফতারে ভাজাপোড়া পরিবেশ ও খাবার. Channel i News - চ্যানেল আই নিউজ
হোটেলে তৈরি করা বিভিন্ন ধরনের তৈলাক্ত খাবার

আরেক চাকরিজীবী মো. আলিম বলেন, ‘দোকানের ইফতারে ভেজাল থাকে। তেলসহ তাদের তৈরির সকল উপাদানে কোন না কোন ভেজাল থাকবেই। তবে ব্যাচেলর হওয়াতে অনিচ্ছা সত্ত্বেও এসব খেতে হচ্ছে।’ এসময় তিনি নিয়মিত অভিযানের মাধ্যমে তদারকি করার জন্য ভোক্তা অধিকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

ব্যবসায়ীরা বলছেন, রমজানের ইফতারিতে ভালো খাবার সরবারহ করার চেষ্টা করছেন তারা। মহাখালীর হানিফ নামের এক ব্যবসায়ী জানান, ‘আমরা চেষ্টা করি প্রতিদিনের খাবার প্রতিদিন শেষ করতে। যদি কোনো কারণে অতিরিক্ত থেকে যায়, তখন আমরা তা ফেলে দেই।’ ব্যবহৃত তেলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিনের তেল প্রতিদিন ব্যবহার হয়। বেঁচে যাওয়া তেল ফেলে দেওয়া হয়।

ইফতারিতে ভাজাপোড়া শারিরীক যে সমস্যা হতে পারে
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র পুষ্টিবিদ জাহানারা আক্তার সুমি বলেন, সারাদিন রোজা রাখার পর ইফতারিতে তৈলাক্ত খাবার গ্রহণ করার ফলে শরীরের দু’ধরণের সমস্যা দেখা দেয়। যার একটি স্বল্পমেয়াদি সমস্যা, আর অন্যটি দীর্ঘমেয়াদী। যেটি শরীরকে মারাত্মক ঝুঁকিতে ফেলে দেয়।

ইফতারিতে বাজারে তৈরি করা ভাজাপোড়া খাওয়ার পর প্রাথমিক যে সমস্যাগুলো হতে পারে তার মধ্যে রয়েছে, পেটে জ্বালাপোড়া, এসিডিটি, পেটে ব্যথা, ডায়রিয়ার ইত্যাদির মতো সমস্যা দেখা দেয়। এগুলো সাধারণত ইফতারের পর খাবারে কিছুটা ব্যালেন্স করলে ঠিক হয়ে যায়।

জাহানারা আক্তার সুমি

‘তবে দীর্ঘমেয়াদি কিছু সমস্যা হতে পারে, যা শরীরকে মারত্মক ঝুঁকিতে রাখতে পারে। হোটেলে একই তেল বারবার ব্যবহারের ফলে ওই তেলে ভাজা পণ্যগুলো ক্যান্সারের ঝুঁকি তৈরি করছে। অর্থ্যাৎ আমরা বলতে পারি হোটেলে তৈরি করা এই ভাজাপোড়া আপনাকে ক্যান্সারের দিকে ঠেলে দিচ্ছে। এছাড়াও প্রেশার বেড়ে যাওয়া, ডায়াবেটিস বেড়ে যাওয়াসহ মেয়েদের প্রজনন ক্ষমতাতেও আঘাত করে থাকে’।

ইফতারিতে যে ধরনের খাবার গ্রহণ করা উচিত
পুষ্টিবিদদের পরামর্শ হচ্ছে: ইফতারে অতিরিক্ত তেলে ভাজা খাবার গ্রহণ না করে লিকুইড জাতীয় খাবার বেশি গ্রহণ করা। এছাড়া ফলমূল রাখাও শরীরের জন্য বেশ উপকারী বলে মনে করছেন তারা।

পুষ্টিবিদ জাহানারা বলেন, সারাদিন রোজা রাখার পর এমনিতে শরীরে পানির ঘাটতি দেখা দেয়। সুতরাং এসময় শরীরে পানীয় জাতীয় খাবারের চাহিদা সবচেয়ে বেশি থাকে। যার ফলে, আপনাকে অবশ্যই লিকুইড জাতীয় খাবার রাখতে হবে। এক্ষেত্রে ফলের জুস খুব বেশি উপকারী। পাশাপাশি চিড়া, সালাদ কিংবা ছোলা সিদ্ধ করে নেওয়া যেতে পারে।

ইফতারিতে ভারি খাবার গ্রহণ না করে, হালকা খাবার গ্রহণ করার জন্য বলছেন তিনি। জাহানারা বলেন, ‘সারাদিন রোজা রাখার পর, ইফতারিতে হালকা লিকুইড জাতীয় খাবার খেয়ে দু’ থেকে আড়াই ঘণ্টা পর ভারী খাবার গ্রহণ করা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।

Tags: ইফতারভাজাপোড়ারমজান ২০২৩
Previous Post

বেতন না পেয়ে এফডিসির ২২৪ কর্মচারীর স্মারকলিপি

Next Post

গাউছিয়া মার্কেটও অগ্নিঝুঁকিপূর্ণ

Next Post
গাউছিয়া মার্কেটের প্রবেশদ্বার, অগ্নিঝুঁকিপূর্ণ পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাউছিয়া মার্কেটও অগ্নিঝুঁকিপূর্ণ

অপসাংবাদিকতার বিরুদ্ধে সমাবেশে অংশগ্রহণকারীরা প্রতিবাদ জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে সমাবেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT