চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাব হেফাজতে সুলতানার মৃত্যুর অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:37 অপরাহ্ন 05, এপ্রিল 2023
in - সেমি লিড, আদালত
A A
র‍্যাব হেফাজতে সুলতানার মৃত্যুর অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলা জজ পদমর্যাদার একজন বিচারক ও নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি করে র‍্যাব হেফাজতে নওগাঁয় সুলতানা জেসমিনের মৃত্যুর অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সুলতানা জেসমিনের মৃত্যুর তদন্ত চেয়ে করা রিটের শুনানি শেষে বুধবার বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চ মন্ত্রী পরিষদ সচিবের প্রতি এই নির্দেশ দেন। এবং তদন্ত শেষ করে আগামী ৬০ দিনের মধ্যে সে প্রতিবাদ হাইকোর্টে দাখিলের নির্দেশ দেয়া হয়। এছাড়া কোন মামলার আগেই সুলতানা জেসমিনকে তুলে নেয়া ও পরবর্তী পদক্ষেপ কেন অবৈধ এবং অসাংবিধানিক হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সাথে সুলতানাকে তুলে নেয়ার ঘটনায় সম্পৃক্ত র‍্যাব কর্মকর্তাদের এই তদন্ত চলাকালীন সংশ্লিষ্ট ব্যাটেলিয়ন থেকে প্রত্যাহার করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক। আর রাষ্ট্র পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

নওগাঁ শহর থেকে আটকের পর র‍্যাবের হেফাজতে সুলতানা জেসমিন নামের নারীর মৃত্যুর অভিযোগের খবর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন এবং পরবর্তীতে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক। সে রিটের শুনানিতে হাইকোর্ট ওই নারীকে গ্রেফতার ও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে কোন কোন কর্মকর্তা ছিলেন তাদের সবার নাম-পরিচয় আদালতে দাখিল করতে নির্দেশ দেন। সেই সাথে হাইকোর্ট বলেন, আমরা দেখতে চাচ্ছি এ ঘটনার সাথে আইনের কোনো গাফিলতি আছে কি না। জনগণ তাকিয়ে আছে ন্যায়বিচার দেখতে। আর আমরা আছি ন্যায়বিচার করতে। ওইদিন শুনানিতে রিটকারি আইনজীবী র‍্যাব হেফাজতে নওগাঁর ওই নারীর মৃত্যুর ঘটনায় হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্তের নির্দেশনা চান। সেই সাথে ওই ঘটনায় মামলা না হওয়ার বিষয়টি তুলে ধরে পদক্ষেপ চান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল বলেন, যথাযথ প্রকৃয়ায় অনুযায়ী ওই নারীকে গ্রেফতারের পর অসুস্থ হলে হাসপাতালে সে মারা যায়।

একপর্যায়ে ওইদিন হাইকোর্ট ভুক্তভোগী ওই নারীর পোস্টমর্টেম রিপোর্ট এবং র‍্যাবের গ্রেফতার ও হেফাজতে নেয়ার এখতিয়ার সম্পর্কিত আইনী দিক দেখতে চান। সে ধারাবাহিকতায় আজ বুধবার হাইকোর্টে পোস্টমর্টেম ও সুরতহাল রিপোর্ট দাখিল করেন অ্যাটর্নি জেনারেল।

সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করতেন। র‍্যাবের দাবি, প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সুলতানা জেসমিনকে আটক করা হয়। আটকের পর অসুস্থ হয়ে তিনি হাসপাতালে মারা যান। তবে তার স্বজনদের অভিযোগ, হেফাজতে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।

Tags: নওগাঁর‌্যাবসুলতানা জেসমিনহাইকোর্ট
Previous Post

কল্যাণময় রামাযান ১৩: ভিন্ন ধর্মাবলম্বীর সাথে কেমন আচরণ করতে হবে?

Next Post

বান্দরবানে কলাগাছের সুতা থেকে তৈরি হয়েছে শাড়ি

Next Post
কলাগাছের সুতা থেকে তৈরি শাড়ির ছবি, বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্প. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানে কলাগাছের সুতা থেকে তৈরি হয়েছে শাড়ি

আদালত থেকে আসামিরা বের হচ্ছেন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থী অপহরণ ও ধর্ষণ মামলায় ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT