চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের পর বছর লোকসান: বেতন হচ্ছে না এফডিসির ২২৪ কর্মচারীর

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
8:12 অপরাহ্ন 05, এপ্রিল 2023
in বিনোদন
A A
এফডিসির ভবনের সামনে কর্মচারীদের বেতন না পাওয়ার প্রতিবাদে লিখিত চিঠি. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরের পর বছর লোকসান গুনছে চলচ্চিত্রের আঁতুড়ঘর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)। ফলে প্রতিষ্ঠানটিতে ২২৪ কর্মকর্তা-কর্মচারি গত তিনমাসে কোনো কানাকড়ি বেতন পায়নি। এমন অভিযোগ করলেন এফডিসির কর্মচারি লীগের সাধারণ সম্পাদক কলাকুশলী ও কর্মচারী শ্রমিকলীগের (সিবিএ) সাধারণ সম্পাদক আহসান হাবিব।

তিনি বলছেন, তিন মাস বেতন না পাওয়ায় পরিবার নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন।

চ্যানেল আই অনলাইনকে আহসান হাবিব বলেন, জানুয়ারি থেকে মার্চ কোনো মাসের বেতন পাইনি। ২২৪ জন কর্মচারী প্রত্যেকে মানবেতর দিন কাটাচ্ছি।

কবে বেতন ভাতা হবে এ নিয়ে প্রত্যেক কর্মচারীর মধ্যে অনিশ্চয়তা কাজ করে উল্লেখ তিনি বলেন, বেতন না হওয়ায় চরম বিপাকে এফডিসির তৃতীয় ও চতুর্থশ্রেণীর কর্মচারীরা। তাদের পক্ষে আহসান হাবিব বলেন, বাড়ি ভাড়া আটকে আছে, বাজার নেই, মুদি দোকানে বাকি করে খেতে হচ্ছে।

গত কয়েকমাস ধরে এফডিসি কর্তৃপক্ষ তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে বেতনের জন্য অনুদান চাইলেও কোনো লাভ হয়নি। বাধ্য হয় এফডিসির কলাকুশলী ও কর্মচারিরা বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১০টায় এমডি বরাবর বেতন ভাতার দাবীতে স্মারকলিপি প্রদান করবে বলে জানা যায়।

কলাকুশলী ও কর্মচারী শ্রমিকলীগের (সিবিএ) সাধারণ সম্পাদক বলেন, আমরা তথ্য মন্ত্রণালয়ের অধিনস্ত, কিন্তু বেতন আসে অর্থ মন্ত্রণালয় থেকে। দুদিন আগে অর্থ মন্ত্রণালয় থেকে চিঠিতে জানিয়েছে, নিজস্ব ইনকাম দিয়ে চলতে। এরপর আমরা আরও হতাশ হয়েছি। কারণ এফডিসির আয় নেই।

“নিজস্ব আয়ের উৎস খুঁজে বাস্তবায়ন করে চলার আগেই আমরা হয়তো মারা যাব। তাহলে আমাদের পূর্বের বেতনের কী হবে? না হলে এই অবস্থা চললে কদিনের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের মতো এফডিসির স্টাফদেরও রাস্তায় নেমে বেতনের জন্য আন্দোলন করা ছাড়া উপায় থাকবে না।”

আগে এফডিসির নিজস্ব আয় দিয়ে কর্মচারীর বেতন ও উৎসবে ভাতা দেয়া হত। এফডিসির জনযংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া জানান, ২০১২ সালের পর থেকে মাসিক কর্মচারীদের যে বেতন পরিশোধ করা হয় সেটি এফডিসির আয়ের চেয়ে অনেক বেশি। অর্থ মন্ত্রণালয় থেকে যোগান নেয়া হতো।

“গত তিনমাস ধরে অর্থ মন্ত্রণালয় থেকে টাকা দেওয়া হয়নি। এ কারণে এমডি থেকে ঝাড়ুদার আমরা কেউ বেতন পাচ্ছি না। রমজান মাস চলছে, সামনে ঈদ বোনাস ও বৈশাখী ভাতা আছে। এফডিসির এমডি ও মন্ত্রী মহোদয় জানিয়েছেন শিগগির হবে, কিন্তু কবে হবে সেই তথ্য আমার কাছে নেই।”

এফডিসির সঙ্গে জড়িতদের কর্মকর্তা কর্মচারীদের কেন এমন শোচনীয় অবস্থা জানতে চাইলে হিমাদ্রি বড়ুয়া বলেন, এফডিসিতে আগের মত শুটিং হয় না বলে আয় নেই। মাঝেমাঝে দু-চারটি বিজ্ঞাপনের শুটিং থেকে ৩০-৪০ হাজার টাকা হয়, যেখানে আগে মাসে ৮০ লাখ থেকে কোটি টাকাও হতো।

“সবমিলিয়ে মাসে বেতন লাগে প্রায় ৮০ লাখ টাকা টাকা। কিন্তু এখন এফডিসিতেই কাজই তো হয় না তাহলে আয় হবে কীভাবে? অথচ আগে এফডিসির আয় প্রয়োজন মিটিয়ে উচ্ছিষ্ট অর্থ সরকারকে দেওয়া হতো। এফডিসিতে নতুন ভবনগুলো চালু হলে হয়তো আবার এখান থেকে আয় বাড়বে।”

এ ব্যাপারে এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের সাথে বুধবার বিকেলে মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে তিনি উত্তর দেননি।

Tags: আহসান হাবিবএফডিসিলিড বিনোদনসিনেমা
Previous Post

ফায়ার সার্ভিসকে ঢেলে সাজানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

ফারইস্ট স্টকসের সাবেক চেয়ারম্যানসহ ১৭ জনের নামে মামলা

Next Post
ফারইস্ট স্টকসের সাবেক চেয়ারম্যানের ছবি, মামলা সংক্রান্ত সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফারইস্ট স্টকসের সাবেক চেয়ারম্যানসহ ১৭ জনের নামে মামলা

মাশরাফী এমসিসি'র আজীবন সদস্যপদ গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

এমসিসি'র আজীবন সদস্যপদ পেয়ে যা বললেন মাশরাফী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT