চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে আশার আলো দেখলো অজয়ের ‘ভোলা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 02, এপ্রিল 2023
in বিনোদন
A A
অজয় অভিনীত ভোলা সিনেমার দৃশ্য, অভিনেতা মুখোমুখি দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির তিন দিন পার করে ফেলেছে তামিল ব্লকবাস্টার ছবি ‘কাইথি’র হিন্দি রিমেক ‘ভোলা’। ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগণ এবং তার বিপরীতে দেখা গেছে টাবুকে। বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির তিন দিনে সর্বমোট ছবিটির আয় দাড়িয়েছে ৩০.৭০কোটি রুপি।

ছবিটির প্রথম দিনে ছবিটির আয় যেখানে ১১.২০ কোটি রুপি ছিল। সেখানে মুক্তির দ্বিতীয় দিনে এর আয় কমে দাড়িয়েছিল ৭.৪০ কোটি রুপি। তবে মুক্তির তৃতীয় দিনে ছবিটির আয় বেড়ে ১২.১০ কোটি রুপি দাড়িয়েছে। ফলে কিছুটা আশার মুখ দেখছে ছবিটির নির্মাতারা।

ধারণা করা হয়েছিল, মালায়ালাম ছবি ‘দৃশ্যম ২’র হিন্দি রিমেকের মত ‘কাইথি’র হিন্দি রিমেক ‘ভোলা’ও বক্স অফিস হিট হবে। তবে ছবিটির আয়ের দিকে লক্ষ্য করলে তেমন আভাস পাওয়া যাচ্ছে না।

ভারতের ৪ হাজার স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ‘ভোলা’ ছবিটি। ১০০ কোটি রুপি বাজেটের এই ছবিটি থ্রিডি ও টুডি ভার্সনে দেখা যাচ্ছে। ছবিটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বেও আছেন অজয়।

ছবিটির প্রযোজনা করেছেন এস আর প্রকাশবাবু এবং এস আর প্রভু ড্রিম ওয়ারিয়র এবং বিবেকানন্দ পিকচার্সের ব্যানারে তিরুপুর বিবেক।

২০১৯ সালের অ্যাকশন থ্রিলার ঘরানার তামিল ছবি ‘কাইথি’। লোকেশ কানাগারাজ পরিচালিত ছবিতে অভিনয় করেছেন কার্থি, অর্জুন দাশ ও দীপ্তি। কাইথি একজন দাগি আসামি। সে তার মেয়ের সঙ্গে প্রথমবার দেখা করার পরিকল্পনা করে, কিন্তু গ্রেপ্তার হয়ে যায়। সেই ঘটনাকে ঘিরে আগাতে থাকে ছবির কাহিনি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: অজয় দেবগণকাইথিটাবুবক্স অফিসভোলাহিন্দি রিমেক
Previous Post

বিজয়ের আরেকটি সেঞ্চুরি

Next Post

প্রথম আলো সম্পাদকের জামিন আবেদন বিষয়ে মন্তব্য করব না: আইনমন্ত্রী

Next Post
আইনমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম আলো সম্পাদকের জামিন আবেদন বিষয়ে মন্তব্য করব না: আইনমন্ত্রী

গার্দিওলা ও পিকে ফুটবল মাঠে মুখোমুখি আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিকেকে একবার শাস্তি দিয়েছিলেন গার্দিওলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT