চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বর্ণের ভরি প্রায় লাখ টাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:05 অপরাহ্ন 01, এপ্রিল 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
স্বর্ণের অলংকারের বিশাল সংগ্রহ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বাজারে ভরি প্রতি স্বর্ণের দাম ১ হাজার ৫১৬ টাকা বেড়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৯৯ হাজার ১৪৪ টাকা। এই দাম এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ। রোববার (২ এপ্রিল) থেকে নতুন দাম সারাদেশে কার্যকর হবে।

আজ গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর পক্ষ থেকে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় বুলিয়ন বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে এবং সে কারণে তারাও নতুন মূল্য নির্ধারণ করছে। দাম বাড়ায় আগামীকাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের অলংকার কিনতে খরচ হবে ৯৯ হাজার ১৪৪ টাকা। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট স্বর্ণের ভরি ৯৪ হাজার ৬৫৩ টাকা, ১৮ ক্যারেট ৮১ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরির দাম দাঁড়াবে ৬৭ হাজার ৫৯৩ টাকায়। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

দেশের বাজারে আজ শনিবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের অলংকার ৯৭ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেট ৯৩ হাজার ১৯৫ টাকা, ১৮ ক্যারেট ৭৯ হাজার ৮৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ৬৬ হাজার ৫৪৩ টাকায় বিক্রি হচ্ছে। আগামীকাল থেকে ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৪৫৮ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ছে।

এর আগে গত ২৩ মার্চ স্বর্ণের ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানো হয়েছিল। তাতে স্বর্ণের দামের ভরি বেড়ে দাঁড়ায় ৯৮ হাজার ৭৯৪ টাকায়। সেই দরই ছিল দেশের ইতিহাসের সর্বোচ্চ।

Tags: বাজুসসোনাস্বর্ণ
Previous Post

রাত জাগলে বাড়ে মেদ, কমাতে যা যা করবেন

Next Post

মোস্তাফিজের না খেলা ম্যাচে হারল দিল্লি

Next Post
ক্রিকেট খেলোয়াড় মোস্তাফিজের না খেলা ম্যাচে ব্যাটিং করছেন একজন খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজের না খেলা ম্যাচে হারল দিল্লি

অভিনেতাদের সম্মেলন, বাংলাদেশে শিল্পীদের বুলিং ও হয়রানি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পীদের বুলিং ও হয়রানি করা হলে আইনি ব্যবস্থা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT