চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাইভেট ফ্লাইটে ৫ লাখ ইউরো ব্যয় করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:46 অপরাহ্ন 01, এপ্রিল 2023
in আন্তর্জাতিক
A A
ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রাইভেট ফ্লাইটে ৫ লাখ ইউরো ব্যয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক গত বছর মাত্র এক সপ্তাহের জন্য তার ব্যক্তিগত জেট বিমানে ভ্রমণের জন্য ৫ লাখ ইউরো ব্যয় করেছেন, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ৬ কোটি টাকা।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত বছর থেকে বর্তমান সময় পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ব্যক্তিগত ও রাষ্ট্রীয় বিভিন্ন সফরে ব্যক্তিগত জেট বিমানে ভ্রমণের পিছনে মাত্রাতিরিক্ত খরচ করেছেন তিনি।

যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্র্যাটরা এই ব্যয়কে জীবনযাত্রার ব্যয় সংকটের মুহূর্তে সরকারি অর্থের চমকপ্রদ অপচয় হিসাবে চিহ্নিত করে একটি টুইটে বলে, “এটি এমন এক সময় অর্থের একটি অপচয় যখন মানুষ তাদের বিল পরিশোধ করতে সংগ্রাম করছে। তবুও এই রক্ষণশীল সরকার সম্পূর্ণভাবে ধরাছোঁয়ার বাইরে।”

ঋষি সুনাকের বেশিরভাগ ভ্রমণই ছিল বিশ্ব নেতাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য। প্রধানমন্ত্রীর ভূমিকার মধ্যে রয়েছে দ্বিপাক্ষিক সফরের সময় বিশ্ব নেতৃবৃন্দের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করা এবং নিরাপত্তা, প্রতিরক্ষা এবং বাণিজ্যসহ আন্তর্জাতিক গুরুত্বের বিষয়গুলি নিয়ে আলোচনা করা।

যুক্তরাজ্যের বিরোধী দলগুলি দেশটির সাম্প্রতিক বাজেট নীতি নিয়ে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের উপর চাপ তৈরি করছে। ঋষি সুনাক সম্প্রতি স্ত্রী অক্ষতা মূর্তিকে উপকৃত করার জন্য একটি চাইল্ড কেয়ার ফার্মে তার ব্যবসায়িক আগ্রহ দেখিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

ইনফসিস এর সহ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির কন্যা অক্ষতা মূর্তি করু কিডস লিমিটেড এর একজন শেয়ারহোল্ডার হিসেবে তালিকাভুক্ত। যদিও ১০ ডাউনিং স্ট্রিট জানিয়েছে, প্রধানমন্ত্রী সুনাক এই বিষয়ে যুক্তরাজ্যের মন্ত্রীত্বের কোড অনুসরণ করেছেন তবে বিরোধীরা এর আরও ব্যাখ্যা চেয়েছে।

Tags: ঋষি সুনাকব্রিটিশ প্রধানমন্ত্রী
Previous Post

ছিন্নমূল মানুষদের সাথে নিশোর ইফতার

Next Post

ভুল করলে শুধরে দিন, তবুও বকা দিবেন না: হিরো আলম

Next Post
হিরো আলম সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুল করলে শুধরে দিন, তবুও বকা দিবেন না: হিরো আলম

Manchester City player celebrating after scoring a goal in a match. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলকে দাঁড়াতেই দিলো না ম্যানসিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT