চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মামলার ভিত্তিতে প্রথম আলোর সাংবাদিক গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:28 অপরাহ্ন 29, মার্চ 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, মামলার ভিত্তিতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রেস কাউন্সিলের মাধ্যমে একজন গণমাধ্যম কর্মীর বিচারের সুযোগ থাকলেও শামসুজ্জামান শামসকে কেন রাতে তুলে নিতে হলো জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইন নিজস্ব গতিতে চলে। আইন অনুযায়ী রাষ্ট্রসহ সবই চলে। কেউ যদি সংক্ষুব্ধ হয়ে বিচার চায়, কিংবা সংক্ষুব্ধ হয়ে থানায় মামলা করে, সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিতেই পারে। আমি যতটুকু জানি, একটা মামলা রুজু হয়েছে। সেই জন্যই সিআইডি…।’

তবে, মামলাটি কে বা কারা করেছে সে বিষয়ে ‘সুনিশ্চিতভাবে’ জানাতে ‘আরেকটু সময় লাগবে’ বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা যেভাবে বলছেন, আমি পরিষ্কার করে এর উত্তর দিতে পারছি না। কারণ আমার কাছে সব রিপোর্টগুলো এখনো আসেনি। আমি বিভিন্নভাবে যতটুকু অবগত হয়েছি, এই মামলাকে কেন্দ্র করে, খুব সম্ভবত কিছু একটা ঘটনা ঘটেছে, আমি এখনো পরিষ্কার নই। আমি পরিষ্কার হয়ে আপনাদের জানাতে পারব। তবে প্রথম আলোর সাংবাদিক সাহেব যে সংবাদ করেছেন, এটা সঠিক ছিল না।’

‘আমরা মনে করি, স্বাধীনতা দিবসে আমরা এতদূর এগোনোর পরে এই ধরনের একটা ভুয়া নিউজ যদি কেউ দেয়, যে কেউ সংক্ষুব্ধ হতে পারে,’ যোগ করেন তিনি।

শামসুজ্জামান যে প্রতিবেদন করেছেন সেটি নিয়ে ‘রাষ্ট্রের আপত্তি আছে’ বলে জানানো হয়েছিল তাকে তুলে নেওয়ার সময়—উল্লেখ করলে মন্ত্রী বলেন, ‘রাষ্ট্রের আপত্তি নয়, একটা মামলা হয়েছে।’

Tags: প্রথম আলোশামসুজ্জামান শামস
Previous Post

আজ মিনার মাহমুদের মৃত্যুবার্ষিকী

Next Post

১৭ ওভারের ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭ ওভারের ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপ জয়ী ফুটবল খেলোয়াড়ের উল্লাস, মাঠে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোন ছোট দল নেই, সাত গোলের পর বললেন স্কালোনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT