চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন ‘মার্দানি’ খ্যাত বাঙালি পরিচালক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:25 অপরাহ্ন 24, মার্চ 2023
in বিনোদন
A A
বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক মার্দানি স্মৃতিচারণে মুখর. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত ‘মার্দানি’ খ্যাত বলিউডের বাঙালি পরিচালক প্রদীপ সরকার। বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টা নাগাদ মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

জানা গিয়েছে, কিডনির অসুখে ভুগছিলেন পরিচালক, চলছিল ডায়ালাইসিস। হঠাৎ করেই তার শরীরের পটাশিয়ামের পরিমাণ কমে যায়। দ্রুত পরিস্থিতি খারাপ হতে থাকে, তবে এদিন হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি তার।

শুক্রবার সকালে টুইটারে এই মর্মান্তিক খবর শেয়ার করেন পরিচালক হংসল মেহতা। তিনি লেখেন, ‘প্রদীপ সরকার দাদা…. শান্তিতে ঘুমিও’। এছাড়াও তার মৃত্যুতে শোক প্রকাশ করেন অজয় দেবগণ, মনোজ বাজপেয়ী সহ আরও অনেকে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে।

প্রদীপ সরকারের পরিবারের তরফে জানানো হয়েছে,  শুক্রবার (২৪ মার্চ) বিকাল ৪টা নাগাদ পরিচালকের শেষকৃত্যের ব্যবস্থা করা হয়েছে সান্তাক্রুজ মহাশ্মশানে।
প্রদীপ সরকারের কর্মজীবন শুরু বিজ্ঞাপনের জগতে। বহু অ্যাড ফিল্ম পরিচালনা করেছেন তিনি। এরপর রুপালি পর্দায় পরিচালক হিসাবে আত্মপ্রকাশ ‘পরিণীতা’ ছবির সঙ্গে।সাইফ-বিদ্যা অভিনীত এই হিট ছবি পরিচালনা করেছিলেন তিনি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনিতে জাতীয় স্তরের দর্শকদের সামনে নিঁখুতভাবে উপস্থাপনা করেছিলেন এই বাঙালি পরিচালক।

এরপর ‘লাগা চুনরি মেঁ দাগ’ (২০০৭), ‘লাফাঙ্গে পারিন্দে’ (২০১০), মার্দানি (২০১৪), ‘হেলিকপ্টার ইলা’ (২০১৮)-র মতো ছবি পরিচালনা করেছেন প্রদীপ সরকার। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকেও নতুন ছাঁচে ঢেলেছিলেন তিনি। ওটিটি প্লাটফর্মেও দাপটের সঙ্গে কাজ করছেন। ‘কোল্ড লস্যি অউর চিকেন মশালা’, ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, ‘ফরবিডেন লাভ’, ‘দৌরাঙ্গা’-র মতো ওয়েব সিরিজের পরিচালক হিসাবে দেখা গিয়েছে তাকে।

এছাড়াও কঙ্গনা রানাওয়াতকে নিয়ে ‘নটী বিনোদিনী’র বায়োপিক হিন্দিতে তৈরির কথা চূড়ান্ত ছিল প্রদীপ সরকারের। গত বছর ঘটা করে সেই ঘোষণাও সেরেছিলেন পরিচালক। ছবির প্রি-প্রোডাকশনের কাজও চলছিল, সেই কাজ অসম্পূর্ণ রেখেই চলে গেলেন প্রখ্যাত এই পরিচালক।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Previous Post

ভারত-চীন যুদ্ধের ছায়ায় বসবাস করছে যে শহরের মানুষ

Next Post

বিএনপি কেন তাকে বহিষ্কার করেছে জানেন না শওকত মাহমুদ

Next Post
শওকত মাহমুদ সংবাদ সম্মেলনে কথা বলছেন, পেছনে সবুজ গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি কেন তাকে বহিষ্কার করেছে জানেন না শওকত মাহমুদ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটারের ‘মন খারাপ হবে’ তাই উদযাপন করেন না হাসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT