চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাবাডির ঠিকানা হবে কেরানীগঞ্জ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 21, মার্চ 2023
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
প্রধান অতিথি কাবাডি উদ্বোধন করছেন, সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২১ সালে পাঁচটি, ২০২২ সালে আটটি এবং এবছর ১২টি দেশের অংশগ্রহণে হল বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। এবারের আসরে শিরোপা জিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ। ধীরে ধীরে টুর্নামেন্টের কলেবর বাড়ছে। দল সংখ্যা বাড়ায় স্বাভাবিকভাবেই কাবাডির আলাদা একটি স্টেডিয়াম নির্মাণের দাবি জোরদার হয়েছে।

এ বিষয়ে সুস্পষ্ট তথ্য দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। মঙ্গলবার দুপুরে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেয়ার পর তিনি জানালেন, ঢাকার অদূরে কেরানীগঞ্জে হবে কাবাডির স্থায়ী ঠিকানা।

‘কাবাডির জন্য একটি জায়গা তৈরি করার পরিকল্পনা করেছিলাম। বৈশ্বিক পরিস্থিতির কারণে আপাতত কিছুটা বিলম্ব হচ্ছে। তবে আমরা হাল ছাড়িনি। চেষ্টা চালিয়ে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে গেলে কমপ্লেক্স তৈরির কাজ শুরু করবো। কারণ একটার পর একটা অর্জন কাবাডি থেকে এসেছে। তাদের জন্য কিছু করা দরকার।’

‘কেরানীগঞ্জে কমপ্লেক্স তৈরির আগে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেখ রাসেল রোলার স্কেটিংয়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট করা যায়। কারণ এই দুটি স্টেডিয়ামও আমাদের।’

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় কাবাডি দলের খেলোয়াড়দের দেখা করা প্রসঙ্গে রাসেল বললেন, ‘গতবার চ্যাম্পিয়ন হওয়ার পর ওনারা চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। সেটা হয়তো হয়নি। তবে আজ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা টুর্নামেন্টের ফাইনালে। সেখানেই মাননীয় প্রধানমন্ত্রীকে জাতীয় কাবাডি দলের খেলোয়াড়দের দেখা করার বিষয়টি জানাবো। প্রধানমন্ত্রী সব সময়েই পৃষ্ঠপোষকতা করেন জাতির পিতার ঘোষিত জাতীয় খেলা কাবাডিকে।’

কাবাডিতে সরকারি পৃষ্ঠপোষকতা সম্পর্কে প্রধান অতিথি জানালেন, ‘আইজিপি ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক অত্যন্ত যোগ্য মানুষ। ওনারা কার্যক্রম দেখিয়েছেন বলেই পৃষ্ঠপোষকরা এগিয়ে এসেছেন এই টুর্নামেন্টে। আগে এত ব্যাপক আয়োজন দেখা যায়নি। আগামীতেও পৃষ্ঠপোষকরা এগিয়ে আসবেন। আমরাও বরাদ্দ বাড়ানোর চেষ্টা করবো।’

Tags: কাবাডিকেরানীগঞ্জক্রীড়া প্রতিমন্ত্রীচ্যাম্পিয়নফাইনালবাংলাদেশরাসেল
Previous Post

স্মৃতিশক্তি রোগ ‘ডিমেনশিয়া’ বিষয়ে দরকার সচেতনতা

Next Post

রমজানে ‘খতম তারাবিহ’র নিয়ম বেধে দিল ইসলামিক ফাউন্ডেশন

Next Post
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর ভবন, ঢাকায় অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজানে 'খতম তারাবিহ'র নিয়ম বেধে দিল ইসলামিক ফাউন্ডেশন

চ্যানেল আই অনলাইন: স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী তরুণী ও লিডারশিপ অ্যাওয়ার্ডের মেডেল. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবিলার সাফল্য এখন ‘দুঃস্বপ্নে’ পরিণত হয়েছে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT