চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমিতাভের শরীরে বাসা বেঁধেছে নতুন রোগ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:34 অপরাহ্ন 20, মার্চ 2023
in বিনোদন
A A
অমিতাভ বচ্চনকে দেখা যাচ্ছে গম্ভীর মুখে, কালো চশমা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মাসের শুরুতে ‘প্রজেক্ট কে’র শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। আসন্ন ছবিটির অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়েই পাঁজরে গুরুতর চোট লাগে অভিনেতার। চোট সারতে যে সময় লাগবে, অভিনেতা নিজেই জানিয়েছিলেন সেটা।

তবে তারই মাঝে এবার নতুন এক রোগ দেখা দিল অমিতাভের শরীরে। যার ফলে চলাফেরা প্রায় বন্ধ তার। অবস্থা এমন যে, মাটিতে পা ফেলতেও পারছেন না তিনি।

সম্প্রতি অভিনেতা নিজের ব্লগে স্বাস্থ্যের অবস্থা জানিয়ে লেখেন, পাঁজরের যন্ত্রণা তো ছিলই। পায়ের নীচে কড়া পড়েছে, অভিনেতার কথায়, এটি ক্যালাস। যার ফলে অসহ্য যন্ত্রণা পোহাতে হচ্ছে তাঁকে।

মূলত এটি পায়ের পাতায় বা হাতের তালুর চামড়া শুষ্ক হয়ে গিয়ে কড়ার মতো দেখতে হয়ে যায়। যদিও রোগটা খুব জটিল না, তবে যন্ত্রণা হয় অসহ্য। অমিতাভের ক্ষেত্রে এই ক্যালাসের ভিতরে ফোস্কা তৈরি হয়েছে, যার ফলে বেজায় কষ্ট পেতে হচ্ছে তাকে। অবস্থা এমন হয় যে, রোজ রাতেই বাড়িতে চিকিৎসক ডাকতে হচ্ছে।

তবে এত যন্ত্রণার মাঝেও আত্মবিশ্বাসী অমিতাভ। তাইতো নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি লেখেন, ‘‘আপনাদের সকলের শুভেচ্ছার জন্য ধন্যবাদ, খুব শিগগির সুস্থ হয়ে উঠব, আবারও র‌্যাম্পে দেখা হবে।’’

এর আগেও শুটিং সেটে আঘাত পাওয়ার ঘটনা ঘটেছে অমিতাভ বচ্চনের সঙ্গে। ৮০ এর দশকে ‘কুলি’ ছবির শুটিং করার সময় তিনি ভয়ানক আঘাত পেয়েছিলেন। সেই আঘাত এতটাই গুরুতর ছিল তখন অনেকেই ভেবেছিলেন যে বলিউডের শাহেনশাহ হয়তো আর সুস্থ হবেন না। তবে সব ভয় উড়িয়ে দিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে বলিউডে রাজত্ব করেছেন অভিনেতা।

আসন্ন ‘প্রজেক্ট কে’ পরিচালনা করেছেন নাগ অশ্বিন। প্রভাস ও দীপিকার সঙ্গে এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: অমিতাভ বচ্চনবলিউড মেগাস্টার
Previous Post

সিরিজ জয়ের মিশনে ব্যাটিংয়ে বাংলাদেশ

Next Post

ইরানের প্রেসিডেন্টকে সৌদি আরবের আমন্ত্রণ

Next Post
ইরানের প্রেসিডেন্টের ছবি, তিনি সৌদি আরবের আমন্ত্রণের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের প্রেসিডেন্টকে সৌদি আরবের আমন্ত্রণ

বাংলাদেশ ক্রিকেটার ইবাদত হোসেন বল ফেলে বলিৎ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্রামে মোস্তাফিজ, ফিরলেন হাসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT