চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার মস্কো চলচ্চিত্র উৎসবের বিচারক ‘আদিম’ নির্মাতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:39 অপরাহ্ন 16, মার্চ 2023
in বিনোদন
A A
মস্কো চলচ্চিত্র উৎসবের বিচারক অদিমের ছবি, পুরস্কার গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল বছর ৪৪ তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়ে প্রশংসা কুড়ায় বাংলাদেশের ছবি ‘আদিম’। এই ছবির জন্য ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’ সহ ‘নেটপ্যাক সম্মাননা’ও জিতে নেন আদিম নির্মাতা যুবরাজ শামীম। বছর ঘুরতেই সেই উৎসবে আবারও ডাক পেয়েছেন তিনি!

তবে এবার নিজের সিনেমার জন্য নয়, মস্কোর ৪৫তম উৎসবে যুবরাজ ডাক পেয়েছেন বিচারক হিসেবে!

পৃথিবীর প্রাচীন চলচ্চিত্র উৎসবগুলোর একটি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবের মূল বিভাগে প্রতিযোগিতায় বিজয়ী নির্মাতাকে পরের বছরের উৎসবে জুরি নির্বাচন করার দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। সেই ধারাবাহিকতায় ৪৪তম আসরে মস্কোজয়ী ‘আদিম’ নির্মাতাকে এ বছর বিচারক হওয়ার আমন্ত্রণ জানানো হয়।

বুধবার (১৫ মার্চ) রাতে ইমেইল যোগে এ বিষয়ে ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণ পত্র পান যুবরাজ শামীম। উৎসবে প্রতিযোগিতা বিভাগে থাকা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো বিচার বিশ্লেষণের দায়িত্ব যাদের উপর থাকছে, তাদের একজন যুবরাজ শামীম।

বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত এই তরুণ নির্মাতা। তিনি বলেন, এমন প্রেস্টিজিয়াস আসরে বিচারকের দায়িত্ব পাওয়া নিশ্চয় গর্বের। ৪৫তম মস্কো চলচ্চিত্র উৎসব আয়োজকরা এমন দায়িত্বের জন্য আমাকে বেছে নিয়েছেন, এটা ভেবে আনন্দ পাচ্ছি। আশা করি আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে সর্বোচ্চ সচেষ্ট থাকবো।

যুবরাজ জানান, গেল বছর আগস্টে মস্কো চলচ্চিত্র উৎসব শুরু হলেও এবছর ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে। উৎসব চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। আর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর প্রদর্শনী রয়েছে ২৫ ও ২৬ এপ্রিল। উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে যুবরাজ মস্কো পৌঁছাবেন ২৪ এপ্রিল।

এদিকে আগামি ১২ মে দেশের প্রেক্ষাগৃহে ‘আদিম’ মুক্তির ঘোষণা দিয়েছেন যুবরাজ। তিনি জানান, শিগগির পুরোদমে ছবির প্রচার প্রচারণায় নামবেন।

তার আগে আগামি সপ্তাহে ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য ‘হ্যাবিটেড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এ ‘আদিম’ নিয়ে যাচ্ছেন যুবরাজ। ২১ মার্চ থেকে সেই উৎসবে উপস্থিত থাকবেন তিনি। যে উৎসবে গেল বছরে মুক্তি পাওয়া পুরস্কৃত ও নন্দিত সব ছবি স্থান করে নিয়েছে। সেই সঙ্গে আছে ক্লাসিক সব ছবি।

Tags: আদিমজুরিবিচারকমস্কোযুবরাজ শামীমলিড বিনোদনসিনেমা
Previous Post

নেপালকে সহজে হারিয়ে বাংলাদেশের তিনে তিন

Next Post

সন্ধ্যা ৭টায় বর্ণিল আয়োজনে আইস্ক্রিনের জমকালো উদ্বোধনী

Next Post
চ্যানেল আই অনলাইন এর লোগো ও বাংলা সিনেমার পোস্টারসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ধ্যা ৭টায় বর্ণিল আয়োজনে আইস্ক্রিনের জমকালো উদ্বোধনী

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটসম্যান মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় হাজার রান ছোঁয়ার দিনে বিজয়ের সেঞ্চুরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT