চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনাকে হারিয়ে দিলো ইরাক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:20 অপরাহ্ন 13, মার্চ 2023
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের কাবাডি খেলোয়াড়রা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইরাকের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করলো আর্জেন্টিনা। লাতিন আমেরিকার দেশটি প্রথমবার অংশগ্রহণ করে শুরুর দিনে সুবিধা করতে পারেনি।

সোমবার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে দিনের তৃতীয় ম্যাচে মেসির দেশের কাবাডি দলটি  হেরেছে ৫৬-২৮ ব্যবধানে। দারুণ খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন ইরাকের হাসান ফাইজ।

প্রথমার্ধে স্পষ্ট ব্যবধানে এগিয়ে যায় ইরাক। আর্জেন্টিনা তেমন কোন প্রভাব বিস্তার করতে পারেনি, পরে ৩৪-১৩ পয়েন্টে শেষ হয় খেলার প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে আরও প্রভাব বিস্তার করে খেলতে থাকে ইরাক। পরে অবশ্য খুব বেশি পয়েন্ট ব্যবধান তৈরি করতে পারেনি তারা। শেষপর্যন্ত ৫৬-২৮ পয়েন্টের জয়ে সন্তুষ্ট থাকতে হয় ইরাকিদের।

এরআগে উদ্ধোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ৫০-২২ পয়েন্টে হারায় পোল্যান্ডকে। দিনের দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান রানার্সআপ কেনিয়াকে ৪৫-৪০ ব্যবধানে হারায় প্রথমবার অংশগ্রহণ করা চাইনিজ তাইপে।

টুর্নামেন্টে ১২টি দল অংশ নিচ্ছে। আর্জেন্টিনা, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, ইরাক, কেনিয়া, ইংল্যান্ড, পোল্যান্ড ও স্বাগতিক বাংলাদেশ। এবারই প্রথম অংশ নিচ্ছে চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও আর্জেন্টিনা।

আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী, এ আসরটিকে এশিয়া অঞ্চলের কোয়ালিফায়ার হিসেবেও গণ্য করা হবে। অংশ নিতে চলা এশিয়ার দেশগুলোর মধ্যে সেরা দুটি দল সরাসরি ২০২৪ কাবাডি বিশ্বকাপে খেলবে।

Tags: আর্জেন্টিনাইরাকবাংলাদেশবাংলাদেশ কাবাডি ফেডারেশনলিড স্পোর্টস
Previous Post

তেজগাঁওয়ে আগুন: বাড়ছে পরিধি

Next Post

কোন আন্তর্জাতিক চাপ নেই, যা শেখ হাসিনাকে দিতে পারে

Next Post
বাংলাদেশের একজন নারী রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, পেছনে বইয়ের শেলফ. Channel i News - চ্যানেল আই নিউজ

কোন আন্তর্জাতিক চাপ নেই, যা শেখ হাসিনাকে দিতে পারে

রাজনৈতিক আলোচনা করছেন একজন ব্যক্তি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিদ্দিকবাজারের ভবনটি ঠিক করতে ৮ মাস লাগবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT