চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয় পেল আর্সেনাল, পয়েন্ট হারালো ম্যানচেস্টার ইউনাইটেড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:12 অপরাহ্ন 12, মার্চ 2023
in ফুটবল, স্পোর্টস
A A
প্রথমার্ধে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা চলাকালীন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রত্যাশিত জয় পেয়েছে শিরোপার দৌড়ে এগিয়ে থাকা আর্সেনাল। ফুলহ্যামকে তারা ৩-০ তে হারিয়েছে। অপর ম্যাচে রেলিগেশনের শঙ্কায় থাকা সাউদাম্পটনের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে পয়েন্ট টেবিলের তিনে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড।

টেবিলের শীর্ষ দল আর্সেনাল আটে থাকা ফুলহামকে তাদের ঘরের মাঠে প্রথম থেকেই চেপে ধরে। সাফল্য আসতে সময় লাগে মাত্র ২১ মিনিট, গোল করেন গ্যাব্রিয়েল ম্যাগালহেয়েস।

পাঁচ মিনিট পর আবারও জালের দেখা পায় আর্সেনাল, এবার গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। প্রথমার্ধে বিরতিতে যাওয়ার আগে ৩ গোলে এগিয়ে যায় গানার্সরা, অতিরিক্ত সময়ে গোল করেন মার্টিন ওডেগার্ড।

দ্বিতীয়ার্ধে আর কোন দলই গোলের দেখা পায়নি। এই জয়ে ২৭ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেলো আর্সেনাল।

অপরম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে খেলতে নামে সাউদাম্পটনের বিপক্ষে। প্রথমার্ধে খেলা ৪৬ মিনিটে গোলের দেখা পায়নি কেউই, উল্টো ৩৪ মিনিটে লাল কার্ড দেখে বাইরে যেতে হয় ফর্মে থাকা কাসেমিরোকে।

১০ জনের দল নিয়ে দ্বিতীয়ার্ধে লড়তে থাকে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে গোলের দেখা পায়নি কোন দল।

শেষার্ধের অতিরিক্ত সময়ে লুক শ হলুদ কার্ড দেখলেও ১০ জনের বিপক্ষে গোল করতে পারেনি টেবিলের ২০ নম্বর দল। পয়েন্ট হারালেও তিনেই রইলো রেড ডেভিলসরা, ২৬ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৫০। ২৭ ম্যাচ খেলা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৪৮।

Tags: আর্সেনালওল্ড ট্রাফোর্ডগ্যাব্রিয়েলপ্রিমিয়ার লিগফুলহ্যামম্যানচেস্টারলিড স্পোর্টসসাউদাম্পটন
Previous Post

নীরব ঘাতক গ্লুকোমায় দৃষ্টি হারাচ্ছেন মানুষ

Next Post

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেললাইনে আগুন

Next Post
রেললাইনে আগুনের ঘটনায় শিক্ষার্থীরা ও স্থানীয়রা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেললাইনে আগুন

নৌ সমাবেশের উদ্বোধন ও আলোচনা সভা, প্রধান অতিথি ও বক্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিডিসি নেতৃবৃন্দের সাথে রাজশাহী সিটি মেয়রের মতবিনিময়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT