চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কটুক্তির অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে আরেকটি মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:33 অপরাহ্ন 09, মার্চ 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইমরান খান কটুক্তির অভিযোগে নতুন মামলার মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ পিটিআই’র শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও নিরাপত্তা প্রতিষ্ঠান নিয়ে কটুক্তির অভিযোগ আনা হয়েছে। 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী  ইমরান খান বলেছেন, সরকার নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে জনসমাবেশ নিষিদ্ধসহ নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে। তিনি বলেন, ফেডারেল সরকার জনসমাবেশ নিষিদ্ধ করায় লাহোরে তাকে নির্বাচনী সমাবেশ প্রত্যাহার করতে বাধ্য করে।

তিনি লাহোরে তার একটি নির্বাচনী জনসভায় পুলিশের অভিযান, সমর্থকদের গ্রেপ্তার ও আহত করার জন্য পাকিস্তান সরকারকে অভিযুক্ত করেছেন ।

পাঞ্জাব প্রদেশের রাজধানীতে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর এক জনসভায় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করার জন্য তার সমর্থকদের উপর পুলিশ টিয়ার গ্যাস ও জল কামান নিক্ষেপ করে।

স্থানীয় গণমাধ্যম জানায়, পিটিআই ৩০ এপ্রিল প্রাদেশিক নির্বাচনের প্রচারনার জন্য একটি জনসভার পরিকল্পনা করে, কিন্তু অথরিটি অপ্রীতিকর ঘটনা এড়াতে সেটিকে নিষিদ্ধ করে।

গত ৫ মার্চ তোশাখানা মামলার জের ধরে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করতে তার বাস ভবন ঘেরাও করে পুলিশ। এসময় তিনি বাসভবনের দেয়াল টপকে প্রতিবেশীর বাড়িতে লুকিয়ে গ্রেপ্তার এড়িয়ে যান।

সেদিন তার বাসভবনের বাইরে বিপুল পরিমাণ পিটিআই কর্মী তার সাথে দেখা করতে আসে এবং গ্রেপ্তারের প্রতিবাদ জানায়। এসময় প্রতিবাদকারী পিটিআই কর্মীরা  পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরবর্তী সময়ে পিটিআই এর আপিলের ভিত্তিতে তার বিরুদ্ধে জারি করা অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছে হাইকোর্ট।

 

 

 

Tags: ইমরান খানকটূক্তিপিটিআইপুলিশের ওপর হামলা
Previous Post

ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলা

Next Post

ভক্তদের উদ্দেশে শাহরুখের ভালোবাসার বার্তা

Next Post
শাহরুখ খান সমুদ্রের পেছনে sunglasses পরে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভক্তদের উদ্দেশে শাহরুখের ভালোবাসার বার্তা

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ব্যবহার অনুপযোগী

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ব্যবহার অনুপযোগী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT