চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোদের ম্যাচের রেফারি মেসিদের কোয়ার্টারের সেই লাহোস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:45 অপরাহ্ন 08, মার্চ 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে রেফারি ও খেলোয়াড়দের দৃশ্য, ফুটবল মাঠে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে ১৮টি কার্ড দেখিয়ে সমালোচিত হয়েছিলেন স্প্যানিশ রেফারি অ্যান্তনিও মাতেউ লাহোস। আলোচিত রেফারিকে এবার দেখা যাবে সৌদি প্রো লিগে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুইদল আল নাসের ও আল ইত্তিহাদের ম্যাচ পরিচালনা করবেন তিনি। খবর স্প্যানিশ গণমাধ্যমের।

আল নাসেরের জার্সিতে দাপিয়ে বেড়াচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তার দল। ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল ইত্তিহাদ। বৃহস্পতিবার রাউন্ড-২০ এর ম্যাচে লড়বে আল নাসের ও আল ইত্তিহাদ। ম্যাচটি পরিচালনা করবেন লাহোস।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়েছিল আর্জেন্টিনা। ম্যাচটিতে ১টি লাল কার্ড ও ১৭টি হলুদ কার্ড দেখান লাহোস। বিশ্বকাপের পরের রাউন্ডগুলোতে আর দেখা যায়নি তাকে।

স্পেনে ফিরে লা লিগার রাউন্ড-১৫’র লড়াইয়ে বার্সেলোনা ও এস্পানিওলের ম্যাচ পরিচালনার দায়িত্ব পান লাহোস। ন্যু ক্যাম্পে সেদিন ১৭টি কার্ড দেখান স্প্যানিশ রেফারি। এতে ফের সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। কয়েকদিন পর অবসরের ঘোষণা দিয়েছিলেন। চলতি মৌসুম শেষে অবসরে যাবেন লাহোস। তাকে দিয়েই গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিচালনা করাবে সৌদি প্রো লিগ।

Tags: আল-নাসেরকাতার বিশ্বকাপ ২০২২পর্তুগালরোনালদোলা লিগালাহোসলিড স্পোর্টসসৌদি প্রো লিগস্পেন
Previous Post

গুলিস্তানে বিস্ফোরণে নিহতদের বাড়িতে শোকের মাতম

Next Post

মেসি-এমবাপেদের হারিয়ে শেষ আটে বায়ার্ন

Next Post
মেসি ও এমবাপে ব্যর্থ, বায়ার্নের কাছে হেরে শেষ আটে পৌঁছায়. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি-এমবাপেদের হারিয়ে শেষ আটে বায়ার্ন

এসি মিলান ফুটবল দল মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টটেনহ্যামকে বিদায় করে শেষ আটে এসি মিলান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT