চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

শামীম খান by শামীম খান
4:21 অপরাহ্ন 08, মার্চ 2023
in জনপদ, মাগুরা
A A
শিশুর মৃতদেহের হাত মেঝেতে পড়ে আছে, শোকের পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছে আল আমিন (২৫) নামের এক যুবক। এছাড়াও আহত হয়েছেন নিহতের বাবাসহ দু’জন। পরে অভিযুক্ত সোহেলকে (২০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৮টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এই ঘটনা ঘটে।

বুধবার ৮ মার্চ সকালে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে আটকের কথা জানান মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ। এর আগে মঙ্গলবার গভীর রাতে সোহেলকে আটক করা হয়।

মাগুরার মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায় জানান, চাচাতো ভাই আল আমিনের সাথে মঙ্গলবার রাতে পারিবারিক একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় সোহেলের। কথা কাটাকাটির একপর্যায়ে সোহেল তার ঘর থেকে ধারালো রাম-দা নিয়ে আল আমিনকে কুপিয়ে জখম করে। এসময় সোহেলের বাবা নওশের আলী ও আল আমিনের বাবা শামছুল হক ঠেকাতে এলে তাদেরকে কুপিয়ে জখম করে সোহেল। পরে তিনজনকে দ্রুত মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। অন্য দু’জনের চিকিৎসা চলছে।

তিনি জানান, ঘটনার পরপরই ওই রাতে পালিয়ে ঢাকা যাবার পথে শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকা থেকে অভিযুক্ত সোহেলকে শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় আটক করে মহম্মদপুর থানা পুলিশ।

Tags: খুন
Previous Post

পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

Next Post

পূর্ব বাখমুতের দখল নিয়েছে রাশিয়া: ওয়াগনার কমান্ডার

Next Post
রাশিয়ার দখলে পূর্ব বাখমুতের এলাকা, যুদ্ধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ব বাখমুতের দখল নিয়েছে রাশিয়া: ওয়াগনার কমান্ডার

আহত ব্যক্তি গুলিস্তান বিস্ফোরণে হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলিস্তান বিস্ফোরণে আহতের সংখ্যা একশ’ ছাড়িয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT