চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ চাঁন্দু স্টেডিয়ামের মালামাল ফিরিয়ে দেয়ার দাবিতে হিরো আলমের মানববন্ধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:58 অপরাহ্ন 07, মার্চ 2023
in জনপদ, বগুড়া
A A
হিরো আলমের মানববন্ধনে অংশগ্রহণকারীরা শহীদ চাঁন্দু স্টেডিয়ামের মালামাল ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম থেকে কর্মকর্তাদের প্রত্যাহার ও মালামাল সরিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

বিসিবি গত বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিবকে চিঠি দেয়। চিঠিতে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অসহযোগিতার কথা উল্লেখ করে ওই ভেন্যু থেকে মালামাল এবং কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত সরিয়ে নেয় বিসিবি।

এই ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে হিরো আলম তার কয়েকজন ভক্তকে সাথে নিয়ে স্টেডিয়ামে গিয়ে মানববন্ধন করেন।

এসময় তিনি বলেন, ‘গত ১৫ বছর ধরে এই স্টেডিয়ামে কোন খেলা দেওয়া হয়নি। ১৫ বছরে কি দেশে একটি খেলাও হয়নি? কোথাও না কোথাও তো খেলা হয়েছে টুকটাক। তাহলে বগুড়া কি খেলা হওয়ার মতো স্টেডিয়াম না? এখানে কি এর আগে খেলা হয়নি? তাহলে কেন আজকে স্টেডিয়াম থেকে মালপত্র তুলে নিয়ে যাওয়া হলো।’

তিনি বলেন, “১৫ বছরেও বগুড়ার উন্নয়নে কোন কাজ করা হয়নি। একটা পক্ষ চাইছে না এখানে খেলাধূলা হোক। কারণ খেলাধূলা হলে মাঠ তো চাঙা থাকবে। তাই তারা এমন কাজ করছে গোপনে যে, খেলা আসার আগেই তারা চিঠি দিচ্ছে যেন খেলা না হয়। এখন বছরের পর বছর যখন মাঠটি পড়ে থাকবে তখন মানুষ কি করবে? গরু-ছাগলের হাট করার জন্য দিবে? তখন জুয়া খেলার জন্য, মেলা করার জন্য দিবে?

বিসিবি’র উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের যেসব মালপত্র খুলে নিয়ে যাওয়া হয়েছে তা আমাদের বুঝিয়ে দেওয়া হোক। আর প্রতিবছর বিভিন্ন জেলায় যেভাবে খেলা হয় আমরাও এই স্টেডিয়ামে তেমন আন্তর্জাতিক খেলা দেখতে চাই।’

২০০৬ সালে একটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে হওয়ার পর আর আন্তর্জাতিক ক্রিকেট হয়নি বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে। তবে সচল ছিল ঘরোয়া ক্রিকেট। সেই সুবাদে এই মাঠের ভালোমন্দের দেখভাল করে আসছিল বিসিবি।

পরে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অসহযোগিতার অভিযোগ তুলে সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ায় বিসিবি। এই স্টেডিয়াম রক্ষণাবেক্ষণের যাবতীয় দায়দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত গ্রহণ করে।

ভেন্যুতে কর্মরত বিসিবির সব কর্মকর্তা-কর্মচারীকে এরই মধ্যে অন্য জায়গায় বদলি করা হয়েছে।

Tags: বিসিবিহিরো আলম
Previous Post

অ্যালকোহলের পর ভায়াগ্রা সেবনে মৃত্যু

Next Post

নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি: কেমন আছে মানুষ?

Next Post
প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবন ও জীবিকা ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি: কেমন আছে মানুষ?

নিত্যপণ্যের বাজারে পরিবর্তন, বদলে গেছে দোকানের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজান মাস শুরুর আগেই বদলে গেছে নিত্যপণ্যের দোকানগুলোর চিত্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT