চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে পুলিশের জালে

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:45 পূর্বাহ্ন 07, মার্চ 2023
in - সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
প্রক্সি দিতে এসে পুলিশের জালে ধরা পড়া পরীক্ষার্থী ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে কক্সবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের আটক হয়েছে ২ জন। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, অন্য প্রার্থীর প্রবেশপত্র, বিভিন্ন কাগজপত্র ও নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ মার্চ) রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি আহমেদ নাসির উদ্দীন মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি আহমেদ নাসির জানান, নিয়োগ পরীক্ষা যেন প্রশ্নবৃদ্ধ এবং কোন পরীক্ষার্থী জালিয়াতির আশ্রয় নিতে না পারে পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নির্দেশনা ছিল। সোমবার কক্সবাজার মডেল হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) লিখিত পরীক্ষায় হারুন অর রশীদের (রোল নং ৭১১০১৩০) ছবি ফটোশপের মাধ্যমে এডিট করে তানজিম উদ্দিন তাহের বাবলা। প্রবেশপত্রসহ সকাল ১০টায় পরীক্ষার হলে প্রবেশ করার সময় হাতেনাতে আটক হয়।

আটক তানজিম উদ্দিনকে ব্যাপক জিজ্ঞেসাবাদ করলে সে প্রতারক চক্রের আরেক সদস্যের বিষয়ে তথ্য দেন। তার তথ্যমতে কক্সবাজারের আবাসিক হোটেল আল হেরার ৩২৫ নং কক্ষ থেকে একরাম হোসেন নামে আরেকজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুতুবদিয়া লেমশীখালী হাবীব হাজির পাড়ার আবু তাহেরর ছেলে তানজিম উদ্দিন তাহের বাবলা (২০), একই উপজেলার ছিদ্দিক হাজির পাড়ার ছাবের আহমেদর ছেলে একরাম হোসেন (২৪)৷

ডিবির ওসি আরও জানান, প্রতারক চক্রের সদস্য একরাম হোসেন এর সহোদর বড় ভাই সাইফুল ইসলাম প্রকাশ সায়েম, প্রক্সি পরীক্ষার্থী মিরাজ, পলাতক পরীক্ষার্থী হারুন অর রশীদসহ চক্রের অন্যান্য সদস্যগণ পালিয়ে যায়।

প্রাথমিক অনুসন্ধানে চক্রের মূল হোতা সাইফুল ইসলাম প্রকাশ সায়েম তার সহোদর ভাই একরাম হোসেনদের একটি চক্র দীর্ঘদিন যাবৎ পুলিশ বাহিনীসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় ফটোশপের মাধ্যমে প্রার্থীদের ছবি ও স্বাক্ষর এবং নিয়োগকারী কর্তৃপক্ষের স্বাক্ষর জালিয়াতি করে আসছে।

কিছু বিপথগামী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক প্রলোভনের মাধ্যমে প্রক্সি পরীক্ষার্থী হিসেবে ব্যবহার করে আর্থিক ফায়দা নিচ্ছে বলে জানা গেছে৷ প্রতারক চক্রের প্রধান আসামি সায়েমসহ অন্যান্য সদস্যদের শনাক্ত করে আটকের প্রক্রিয়া অব্যাহত আছে। আটককৃত ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিবির ওসি।

কক্সবাজার পুলিশ সুপার মাহফুজুল ইসলাম জানান, কক্সবাজারে পুলিশের টিআরসি নিয়োগ পরীক্ষায় ২ হাজার আটশত ৩২ জন পরীক্ষার্থী আবেদন করেন৷ প্রাথমিক ও শারীরিক বাছাইয়ের পর ৬৭৩ জন লিখিত পরীক্ষা দেন।

Tags: কক্সবাজারজালিয়াতি
Previous Post

রোহিঙ্গা ক্যাম্পে কমিউনিটি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

Next Post

চলতি মৌসুমে আর খেলতে পারবেন না নেইমার

Next Post
নেইমার পিএসজি দলের খেলোয়াড়, ফুটবল মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মৌসুমে আর খেলতে পারবেন না নেইমার

ম্যানেজার জসী মারিনো খেলোয়াড়দের নির্দেশ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় হারের পর খেলোয়াড়দের শাস্তি দিলেন টেন হাগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT