চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ কনস্টেবলের সাথে যুব গেমস খেলোয়াড়দের মারপিট, গ্রেপ্তার ১২

আবুসালেহ ফাত্তাহ by আবুসালেহ ফাত্তাহ
1:50 অপরাহ্ন 06, মার্চ 2023
in - সেমি লিড, জনপদ, রাজশাহী
A A
রাতের সময় পুলিশ কনস্টেবলের সাথে যুব গেমস খেলোয়াড়দের মারপিটের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী রেল স্টেশনে ‘ধূমকেতু ট্রেনে’ ওঠানামা নিয়ে এক পুলিশ কনস্টেবলের সাথে শেখ কামাল বাংলাদেশ যুব গেমসে অংশ নেওয়া জাতীয় খেলোয়াড়দের মারপিটের ঘটনা ঘটেছে। আহত গোলাম কিবরিয়া পুলিশের ৯৯৯ এ কর্মরত কনস্টেবল।

পুলিশ কনস্টেবলের স্ত্রী রাজিয়া সুলতানা জয়া বাদী হয়ে ১৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলো: আলী আজম, আকাশ আলী মোহন, আহসান কবির, আব্দুল্লাহ আল জাহিদ, ফারহানা খন্দকার, রিমি খানম, খাদিজা খাতুন,পাপিয়া সারোয়ার পূর্ণিমা, দিপালী, সাবরিনা আখতার, জেমি আখতার ও বৃষ্টি। এছাড়া রমজান নামের অপর এক আসামী পলাতক রয়েছে।

মামলার এজাহারে জানা যায়, রোববার ১২টার পর রাজশাহী রেল স্টেশনের তিন নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন থেকে নামার আগে কয়েকজন ছেলে মেয়ে দরজার সামনে ভিড় করে। তাদের দরজা থেকে সরে যেতে বললে তারা কনস্টেবলের ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি মারধর করে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

অন্যদিকে রোববার রাত সাড়ে আটটার দিকে গ্রেপ্তার পাঁচ শিশু আসামিকে আদালতে তোলা হলে বিচারক পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের কাছে হস্তান্তর করেন এবং আজ তাদের আদালতে হাজির করার নির্দেশ দেন।

আসামি পক্ষের আত্মীয়রা জানান, ট্রেনের মধ্যে টাকাসহ একটি ব্যাগ হারানোর পর খোজাখুজির ঘটনাকে কেন্দ্র করে ওই পুলিশ কনস্টেবলের সাথে খেলোয়াড়দের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই কনস্টেবল খেলোয়াড়দের এবং তাদের ওস্তাদের গায়ে হাত তুলে। এই নিয়ে তাদের মধ্যে মারধরের ঘটনা ঘটে।

আহত পুলিশ কনস্টেবলের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতুলিতে। ঢাকায় স্ত্রীর চিকিৎসা করিয়ে রাজশাহীতে ফিরছিলেন তিনি।

Tags: ৯৯৯কনস্টেবলরাজশাহী
Previous Post

কেমন প্রেমিক খুঁজছেন কিম কার্দাশিয়ান?

Next Post

‘বুকের মধ্যে আগুন’ শুধুই ফিকশন’: অপূর্ব

Next Post
অপূর্বের 'বুকের মধ্যে আগুন' ফিকশনের প্রচার অনুষ্ঠানে উপস্থিত অভিনেতা ও অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বুকের মধ্যে আগুন’ শুধুই ফিকশন’: অপূর্ব

টেন হাগের ক্ষিপ্ত মুখ ও নির্দেশনা দেওয়া দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ গোল হজমের পর ‘রেগে আগুন’ টেন হাগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT