চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনায় নাও ফিরতে পারেন মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:28 অপরাহ্ন 04, মার্চ 2023
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার ফুটবল দলের দুই খেলোয়াড় অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি আর্জেন্টিনার রোজারিওতে লিওনেল মেসির শ্বশুর-শাশুড়ির মালিকানাধীন একটি সুপার মার্কেটে হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি একটি চিরকুটে মেসিকে উদ্দেশ্য করে হুমকিও দিয়েছেন বন্দুকধারীরা। এ ঘটনার প্রেক্ষিতে বিশ্বকাপজয়ী কিংবদন্তি আর্জেন্টিনায় নাও ফিরতে পারেন মন্তব্য করেছেন মেসির সাবেক জাতীয় দল সতীর্থ গ্যাব্রিয়েল হেইঞ্জ। বলেছেন, ‘এমন হুমকি মেসি এবং তার পরিবারকে নিজ দেশ থেকে দূরে সরিয়ে দিয়েছে।’

বর্তমানে নিউওয়েল’স ওল্ড বয়েজ রোজারিওর কোচ গ্যাব্রিয়েল হেইঞ্জ। ২০০৫ থেকে ২০১০ পর্যন্ত মেসির সঙ্গে ভাগাভাগি করেছিলেন ড্রেসিংরুম। মেসির পরিবারের উপর হামলা এবং চিরকুটের হুমকি দেয়ার ঘটনায় ক্ষুব্ধ সাবেক আলবিসেলেস্তে তারকা। বলেছেন, ‘লিও আর্জেন্টিনায় ফিরতে চায়। কিন্তু একদল মাদক পাচারকারীর হুমকি রোজারিও তারকাকে ভাবতে বাধ্য করবে। এটাই স্বাভাবিক।’

‘মেসির সঙ্গে আমার সম্পর্ক থাকার কারণে আমরা তাকে আমাদের (নিউওয়েল’স ওল্ড বয়েজ) খেলোয়াড় হওয়ার কথা বলেছি। কিন্তু এ ঘটনা সবাইকে অনেক কিছু নিয়ে ভাবতে বাধ্য করেছে। অবশ্যই বিষয়টি লিওকে রোজারিও থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে রোজারিওর লাভালে অবস্থিত খাবারের দোকান ‘ইউনিকো’র শাটার এবং সামনের দরজায় ১৪টি গুলি চালায় বন্দুকধারীরা। হামলাকারীরা কার্ডবোর্ডের একটি চিরকুটে মেসির উদ্দেশ্যে হুমকিবার্তাও রেখে গেছেন। সেখানে লেখা ছিল, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। জাভকিন একজন মাদক ব্যবসায়ী। সে তোমার দেখাশোনা করবে না।’

দেশটির ক্ষমতাসীন পেরোনিস্ট জোটের বিরোধী বাম রাজনীতিবিদ জাভকিন। হামলার পর মেয়র জাভকিন রোজারিওতে সহিংসতা বৃদ্ধি, শহরে পুলিশের ঘাটতি এবং সুরক্ষার অভাব সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সেখানে অপরাধী চক্রের পাশাপাশি ফেডারেল নিরাপত্তা কর্মকর্তাদের উপরও হামলায় জড়িত থাকার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন। বলেছেন, ‘আমি প্রত্যেককে সন্দেহ করি, এমনকি আমাদেরকে যাদের রক্ষা করার কথা তাদেরও।’

‘আমাদের রক্ষা করা যাদের দরকার তারা কোথায়? এটা স্পষ্ট, যাদের কাছে অস্ত্র আছে এবং অপরাধীদের বিষয়ে তদন্ত করার কথা, তারা এটা করছে না। যেকোনো গ্যাংয়ের পক্ষে এরকম কিছু করা খুব সহজ।’

Tags: আর্জেন্টিনামেসিরোজারিওলিড স্পোর্টস
Previous Post

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরলেন নির্যাতনের শিকার ফুলপরী

Next Post

ফুলপরীকে নির্যাতন: ছাত্রলীগ নেত্রীসহ ৫ জনকে সাময়িক বহিষ্কার

Next Post
ফুলপরীসহ ছাত্রলীগ নেত্রীর নির্যাতনের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুলপরীকে নির্যাতন: ছাত্রলীগ নেত্রীসহ ৫ জনকে সাময়িক বহিষ্কার

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলন, মুক্তিযুদ্ধের রং তুলির প্রদর্শনী উদ্বোধন।. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ মার্চ চ্যানেল আই প্রাঙ্গণে ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT