চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডকে অলআউট করে বাংলাদেশের ৫৬ রানের লিড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:13 পূর্বাহ্ন 15, জানুয়ারি 2017
in স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে  ৫৬ রানের লিড নিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ৫৩৯ রানে অলআউট করে ৫৬ রানের লিড নেয় টাইগাররা। নিজেদের প্রথম ইনিংস ৮ উইকেটে ৫৯৫ রানে ঘোষণা করে বাংলাদেশ।

চতুর্থ দিনে ম্যাচের নিয়ন্ত্রন নেয় টিম টাইগার। আগের দিন তিন সেশনে একটি করে উইকেট নেয়া বাংলাদেশ চতুর্থ দিন লাঞ্চের আগে তুলে নেয় ৩ উইকেট। ৩৬ ওভারে হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম ও টম ল্যাথামকে হারিয়ে ১১০ রান যোগ করে নিউজিল্যান্ড।

বল হাতে নিয়েই দলকে দারুণ সাফল্য এনে দেন মাহমুদ উল্লাহ রিয়াদ। এক ওভারে ২ উইকেট নিয়ে দলকে লিড নেয়ার পথে নিয়ে যান তিনি।

এর আগে ৩২৯ বলে ১৮টি চার ও একটি ছক্কায় ১৭৭ রান করে সাকিবের দ্বিতীয় শিকার হন ওপেনার টম ল্যাথাম।

তবে লাথাম ফিরলেও মিচেল স্যাটনার ও বিজে ওয়াটলিং ৭৩ রানের জুটি গড়ে এগিয়ে নেন দলকে।  মাহমুদুল্লাহ এক ওভারে ওয়াটলিং আর সাউদি ফিরে গেলে দলকে একাই টানেন স্যাটনার। নিল ওয়াগনারের সাথে ৩১ ও শেষ জুটিতে ট্রেন্ট বোল্টকে নিয়ে ৩৫ রানের জুটি গড়ে বাংলাদেশের প্রথম ইনিংসের সাথে ব্যবধান কমান তিনি। নিজে আউট হন ৭৩ রানের লড়াকু ইনিংস খেলে।

টাইগারদের হয়ে কামরুল ইসলাম রাব্বি ৩টি, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ ও শুভাশিষ রয় দুটি করে উইকেট নেন। এছাড়া  তাসকিন আহমেদ নেন একটি উইকেট।

Previous Post

ইরাকের মসুল বিশ্ববিদ্যালয় সরকারি বাহিনীর দখলে

Next Post

ইমরুলের বিশ্বরেকর্ড

Next Post

ইমরুলের বিশ্বরেকর্ড

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT