চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা চলে না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:40 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন, পেছনে নিরাপত্তা কর্মী।. Channel i News - চ্যানেল আই নিউজ

যারা দুই বড় দল বলবেন, তারা ভুল করবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন: কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা করে। কেউ কেউ বলে দুই বড় দল! বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা চলে না। 

শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

২০০৮ সালের সাধারণ নির্বাচনের ফলাফল উদাহরণ হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন: এখানে একটা কথা বলতে চাই- ২০০৮’র নির্বাচনে বিএনপি পেয়েছিলো মাত্র ৩০টা সিট, ৩০০ সিটের মধ্যে। বিএনপি ২০ দলীয় জোট করেছিলো, আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট। আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট পেয়েছিলো ২৭০টা আসন।

ফলাফলের এমন পরিসংখ্যান তুলে ধরে আওয়ামী লীগ এবং বিএনপি কিভাবে এক হয় এমন প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সভাপতি।

বিএনপির শীর্ষ নেতাদের সমালোচনা এবং গঠনতন্ত্র না মানার সমালোচনা করে তিনি বলেন: বিএনপি সরকারের আমলে জঙ্গিবাদ, গ্রেনেড হামলা, ৫০০ জায়গায় একই সঙ্গে গ্রেনেড হামলা, ৬৩ জায়গায় বোমা হামলা, দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন ওরা মানুষকে কিছু দেয়নি। মানুষের অর্থ সব লুটপাট করে বিদেশে নিয়ে গেছে। বিএনপি এমন একটা রাজনৈতিক দল যারা তাদের গঠনতন্ত্র মানে না। বিএনপির গঠনতন্ত্রে আছে সাজাপ্রাপ্ত আসামী দলের নেতা হতে পারে না। বিএনপিতে কী এমন একজন নেতাও পায়, যারা সাজাপ্রাপ্ত না! খালেদা জিয়া তার ছেলে তারেক জিয়া সাজাপ্রাপ্ত আসামী। তারেক জিয়া আবার ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং ১০ ট্রাক অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত। নিজেরা নিজেদের গঠনতন্ত্র মানে না- আইন মানে না।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের জন্মের ইতিহাস তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা বলেন: বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা চলে না। যারা ওই দুই বড় দল বলবেন তারা ভুল করবেন। আওয়ামী লীগ এ দেশের সাধারণ  মানুষের সংগঠন। এদেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের মধ্যদিয়ে এ দলের জন্ম হয়েছে।

উৎপাদিত মূল্যের অর্ধেকে বিদ্যুৎ দিচ্ছি:

উৎপাদিত মূল্যের অর্ধেকে বিদ্যুৎ দেয়া হচ্ছে বলে সমাবেশে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন: এখন বিশ্ববাজারে তেল- গ্যাস সবকিছুর মূল্য বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ ব্যবহারে আপনারা সকলে সাশ্রয়ী হবেন, যত কম ব্যবহার করা যায়। বিদেশে এমনকি লন্ডনেও প্রায় দেড়শ’ ভাগ বিদ্যুতের দাম বাড়িয়েছে। আমরা যে টাকা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করি তার অর্ধেক মূল্যে বিদ্যুৎ দিচ্ছি মানুষের মাঝে। আর সেচ কাজের জন্য আমরা ২০ পারসেন্ট ভর্তুকি দিয়ে দিচ্ছি।

তিনি বলেন: আমি ঘরে ঘরে বিদ্যুৎ দেবো, সব ঘর আলোকিত করবো বলেছিলাম। সেটা আল্লাহ্ রহমতে আমরা করতে পেরেছি।

আওয়ামী লীগ আসার আগে কারও হাতে মোবাইল ছিলো না:

আওয়ামী লীগ আসার আগে কারও হাতে মোবাইল ছিলো না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন: আজ সকলের হাতে মোবাইল ফোন। আওয়ামী লীগ সরকারে আসার আগে কারও হাতে মোবাইল ফোন ছিলো না। ৯৬ সালে যখন আমরা সরকারে আসি তখন মোবাইল ফোন আমরা দিয়ে দেই। আজ মোবাইল ফোনের মাধ্যমে সকল তথ্য পাওয়া যায়- সকল সংবাদ পাওয়া যায়। ডিজিটাল বাংলাদেশ শুধু মুখে বলা না, প্রতিটা অঞ্চলে যেনো ব্রডব্যান্ড সেবা পায় ইন্টারনেট সেবা পায় সে ব্যবস্থা আমরা করে দিয়েছি।

Tags: আওয়ামী লীগপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
Previous Post

পাকিস্তানে নিত্যপণ্যের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি, বাজারে হাহাকার

Next Post

ঢাকা বার নির্বাচনে আওয়ামী সমর্থিত প্যানেল জয়ী

Next Post
চট্টগ্রাম সিটি করপোরেশনের অফিসিয়াল লোগো, বাংলায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বার নির্বাচনে আওয়ামী সমর্থিত প্যানেল জয়ী

শোকাহত পরিবারের সদস্যরা একে অপরকে সমবেদনা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেহেরপুরে পুত্রের অস্ত্রের আঘাতে পিতার মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT