চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে জঙ্গিগোষ্ঠীর চিঠি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:12 পূর্বাহ্ন 24, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, অপরাধ
A A
বাংলা একাডেমি ভবনের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও বাংলা একাডেমি সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালককে চিঠি দিয়েছে একটি জঙ্গি সংগঠন। ওই চিঠিতে নিজেদেরকে আনসার আল ইসলাম বলে দাবি করা হয়েছে।

শাহবাগ থানায় এমন অভিযোগ করে সাধারণ ডায়েরি (জিডি) করেছে একাডেমি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার রাতে বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, ‘শুনেছি, এমন একটা চিঠি এসেছে। শাহবাগ থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পক্ষ থেকে একাডেমির মহাপরিচালককে চিঠি দিয়ে বলেছে, রাজধানীর দুটি হোটেলে অসামাজিক কার্যকলাপ চলে। এগুলো বন্ধ না হলে অমর একুশে বইমেলায় বোমা হামলা চালাব। এ ঘটনায় বাংলা একাডেমি কর্তৃপক্ষ একটি জিডি করেছে। আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি।’

জিডির তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. জব্বার জানান, বাংলা একাডেমির পক্ষ থেকে করা জিডিটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

Tags: জিডিবইমেলাবাংলা একাডেমি-মহাপরিচালকশাহবাগ থানা
Previous Post

‘মওলানা ভাসানীর অবদান সবসময় নিপীড়িত মানুষের পক্ষে ছিল’

Next Post

ভারতকে সেমিতে বিদায় করল অস্ট্রেলিয়া

Next Post
অস্ট্রেলিয়া ও ভারতের মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে সেমিতে বিদায় করল অস্ট্রেলিয়া

বাংলাদেশ ও রাশিয়ার পতাকা উড়ছে আকাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সাথে সম্পর্কে প্রভাব পড়বে না: ঢাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT