চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ক্রিটিকস চয়েস সুপার’-এ পিট-ক্রুজদের সাথে লড়বেন রাম চরণ ও জুনিয়র এনটিআর!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:17 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
চারজন পুরুষের হাসিমুখের ছবি, একজন ফোনে কথা বলছেন, অন্যরা হাসছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিটিকস চয়েজ সুপার অ্যাওয়ার্ডের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এবারের মনোনয়নে ‘আরআরআর’ ছবির জন্য অ্যাকশন সিনেমার সেরা অভিনেতা ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। এই তালিকায় আরও আছে ব্র্যাড পিট ও টম ক্রুজের মতো তারকাদের নাম।

এসএস রাজামৌলির ‘আরআরআর’ ক্রিটিকস চয়েজ সুপার অ্যাওয়ার্ডে তিনটি মনোনয়ন পেয়েছে। সেরা অভিনেতার ক্যাটাগরিতে দুটি মনোনয়ন ছাড়াও সেরা অ্যাকশন সিনেমা বিভাগেও মনোনয়ন পেয়েছে ছবিটি। সেরা অ্যাকশন ছবিতে আরও মনোনয়ন পেয়েছে ‘দ্য বুলেট ট্রেন’, ‘টপ গান: মাভেরিক’, ‘দ্য আনবিয়ারেবল ওয়েট অব ম্যাসিভ ট্যালেন্ট’ এবং ‘ওম্যান কিং।’

১৬ মার্চ ঘোষণা করা হবে চূড়ান্ত বিজয়ীদের নাম। তার আগে ১২ মার্চ বসবে অস্কারের আসর। অস্কারে ‘নাটু নাটু’ গানের জন্য ‘আরআরআর’ সিনেমাটি মনোনয়ন পেয়েছে।

‘বাহুবলী’ পরিচালকের ‘আরআরআর’ সিনেমাটি শুধুমাত্র ভারতেরই নয়, বিদেশি দর্শকদেরও মন জয় করেছে। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির গণ্ডি পেরিয়ে এবার বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ।

ভারতের দুই স্বাধীনতা সংগ্রামী যোদ্ধা ‘আলুরি সীতারামা রাজু’ এবং ‘কমারাস ভীম’-এর জীবনের ওপর ভিত্তি করে তৈরি একটি কাল্পনিক গল্পে ‍নির্মিত ‘আরআরআর’। এস এস রাজামৌলির পরিচালিত সিনেমাটিতে রামচরণ ও জুনিয়র এনটিআর প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও ছবিটিতে আরও দেখা গেছে অজয় দেবগণ, আলিয়া ভাটসহ আরও অনেক তারকাকে।

সূত্র: ইন্ডিয়া টুডে 

Tags: আরআরআরটম ক্রুজব্র্যাড পিট
Previous Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৪৬

Next Post

মাথা উঁচু রাখতে বলছেন গার্দিওলা

Next Post
এফসি মিলান ফুটবল দলের খেলোয়াড়রা কোচের সঙ্গে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাথা উঁচু রাখতে বলছেন গার্দিওলা

প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, বাংলার প্রধানমন্ত্রী, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বল্পমূল্যে কৃষি উপকরণ ও উপকূলে ভর্তুকি দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT