চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই রিয়ালকে ভয় না পেলেও চলবে লিভারপুলের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:51 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
Real Madrid player Karim Benzema and Liverpool coach Jürgen Klopp in discussion. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমে প্যারিসে ফাইনাল খেলেছিল রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। ১-০তে জিতে রেকর্ড ১৪ বারের মতো ট্রফি উঁচিয়ে ধরে লস ব্লাঙ্কোস দল। তারকা ঠাঁসা সেই ম্যাচে গোলের দেখা পেয়েছিলেন ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র।

গত মৌসুমে স্প্যানিশ জায়ান্টদের অনেক ম্যাচে হেসেখেলে গোল করেছিলেন ফ্রেঞ্চম্যান করিম বেনজেমা, ভিনিসিয়াস ছিলেন সেরা ফর্মে। মধ্যমাঠে মাদ্রিদের ক্লাবটির তিন তারকা ক্রোয়েশিয়ান লুকা মদ্রিচ, জার্মান টনি ক্রুস এবং সেলেসাও কাসেমিরো ত্রয়ীর রাজত্ব চলছিল। ফাইনালে সবাইকে ছাড়িয়ে সেরা খেলোয়াড় হয়েছিলেন বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্ত্তয়া।

শক্তিমত্তায় শীর্ষে থাকা সেই রিয়াল এবং এ মৌসুমের রিয়ালের পার্থক্য অনেক। নানান বাধায় লা-লিগার শিরোপা দৌড়ে পিছিয়ে পড়েছে কার্লো আনচেলত্তির দল। প্রিমিয়ার লিগের আটে থাকা লন্ডনের লিভারপুলকে অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় তাই বড় কোনো পরীক্ষার সম্মুখীনই হতে হচ্ছে না, আলোচনা এমন।

মোটামুটি দুর্দশায় আছে রিয়াল মাদ্রিদ। আনচেলত্তির কৌশল কাজ করছে না, লিগে বার্সেলোনা থেকে পিছিয়ে আছে আট পয়েন্ট। কাসেমিরো চলে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে।

ফুলব্যাক নিয়ে সমস্যায় আছেন আনচেলত্তি। রাইটব্যাক দানি কারভাহাল চোট ও ক্লান্তিতে অবসাদগ্রস্ত গত মাসজুড়েই। রাইটব্যাক ডেভিড আলাবা সামলাবেন সালাহকে।

বিপর্যস্ত হয়ে আছে রিয়ালের মাঝমাঠ। খেলতে পারছেন না অরিলিয়ে শুয়ামেনি। মধ্যমাঠে এমন একটি জুটি খেলতে চলেছে, যারা আগে কখনও একসাথে মাঠেই নামেননি।

বড় ম্যাচের খেলোয়াড় করিম বেনজেমা মাসলের চোটে ভুগছেন। তার চোট রিয়ালের জন্য বড় ক্ষতি। খেলতে পারলেও পারফরম্যান্সের পুরোটা দিতে পারবেন কিনা ফরাসি তারকা সেটা নিয়েই প্রশ্ন।

অন্যদিকে ঘরের মাঠ অ্যানফিল্ডে বরাবরই অপ্রতিরোধ্য লিভারপুল, যেকোনো সময় খেলার ফলাফল পরিবর্তন করে দিতে পারেন সালাহরা। দর্শক সমর্থন, চেনা মাঠ ও অন্যসব বিবেচনায় অ্যানফিল্ডে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে না ইয়ূর্গেন ক্লপের শিষ্যদের। বিশ্লেষকরা বলছেন, পাল্লা তাই স্বাগতিকদের দিকেই ভারি।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় অ্যানফিল্ডে গড়াবে রিয়াল-লিভারপুলের শেষ ষোলোর প্রথম লেগের লড়াই।

Tags: ইপিএলচ্যাম্পিয়ন্স লিগপ্যারিসরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টসলিভারপুল
Previous Post

রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে মায়েরস্ক

Next Post

মঙ্গল সন্ধ্যায় এলো ‘শনিবার বিকেল’র ট্রেলার

Next Post
তিনজন ব্যক্তি একটি টেবিলের চারপাশে বসে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গল সন্ধ্যায় এলো 'শনিবার বিকেল'র ট্রেলার

পৃথিবীর দৃশ্য মহাকাশ থেকে, আকাশে তারার আলো ঝলমল. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্টদের চুল পাঠানো হচ্ছে মহাকাশে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT