চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একুশে ফেব্রুয়ারিতে জঙ্গি হামলার তথ্য নেই: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:26 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A
ডিএমপি কমিশনার ও পুলিশ কর্মকর্তাদের জরুরি সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জঙ্গি হামলার কোন সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

রোববার ১৯ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, একুশে ফেব্রুয়ারিতে জঙ্গি হামলার কোন সুনির্দিষ্ট তথ্য নাই। গত ডিসেম্বরে আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে ছিনতাই হওয়া ২ জন জঙ্গি এখনো পলাতক আছে।

তিনি বলেন, ২০ ফেব্রুয়ারি রাত ১২ টা থেকে ২১ ফেব্রুয়ারির আনুষ্ঠানিকতা শুরু হবে। ১২ টার পর পরই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রথমে শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন করবেন। কেন্দ্রীয় শহীদ মিনারে ২ ভাগে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রথম ভাগে রাস্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য ও বিদেশী কূটনৈতিকরা পুষ্পস্তবক অর্পন করবেন।

তারা পুষ্পস্তবক অর্পণ করে বিদায় নেওয়ার পরে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এই দুইভাগে শহীদ মিনারের নিরারাপত্তাসহ ট্রাফিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, পলাশী প্রান্তর থেকে দোয়েল চত্ত্বর ও বইমেলার পুরো এলাকা সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে। শহীদ মিনারের প্রত্যেকটি প্রবেশপথে আর্চওয়ে বসানো থাকবে। যারাই আসবেন আর্চওয়ের ভেতর দিয়ে তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে হবে। সঙ্গে ব্যাগ জাতীয় কোন জিনিস নিয়ে আসবেন না।

অন্যান্যবারের মতো এবারো একইভাবে প্রবেশ করানো হবে। ভিভিআইপিরা দোয়েল চত্ত্বর হয়ে প্রবেশ করবেন। মন্ত্রী পরিষদের সদস্যরা জিমনেসিয়াম মাঠে গাড়ি রেখে বাকিটা পথ হেঁটে আসবেন। আর সাধারণরা পলাশী মোড় হয়ে জগন্নাথ হল হয়ে প্রবেশ করবেন ও দোয়েল চত্ত্বর-চানখাঁরপুল হয়ে বের হয়ে যাবেন।

তিনি আরো বলেন, করোনার পরে যেহেতু পুরোপুরি উন্মুক্ত পরিবেশে প্রথমবারের মতো একুশে ফেব্রুয়ারি পালিত হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আসবেন, ঢাকার নাগরিকরা উৎসাহ উদ্দীপনা নিয়ে আসবেন। নিরাপত্তা পরিরিকল্পনায় ঢাবির সহযোগিতায় সার্বিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে।

২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টা থেকে ২১ ফেব্রুয়ারি সকাল ৬ টা, এরপর থেকে সন্ধ্যা ৬ টা ও সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তি ধাপে মোট তিন ধাপে এ এলাকায় পুলিশ সদস্যদের মোতায়েন করা হবে। প্রবেশ পথ ও বেরিয়ে যাওয়ার পথ ছাড়া সবগুলো সড়ক বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তিনি।

Tags: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসএকুশে ফেব্রুয়ারিডিএমপি কমিশনারনিরাপত্তা
Previous Post

নাফ নদী সীমান্তে মিললো প্রায় ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ আইস’

Next Post

আইন ভাঙলেন কার্তিক, পুলিশের ‘ফিল্মি’ বার্তা!

Next Post
কার্তিক গাড়িতে বসে আছেন, পাশে ল্যাম্বোরগিনি গাড়ি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইন ভাঙলেন কার্তিক, পুলিশের 'ফিল্মি' বার্তা!

রণবীর কাপুরের স্টাইলিশ ছবি, সানগ্লাস ও খোলা চুলের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

হিন্দি ছবি মুক্তির নিষেধাজ্ঞা উঠে গেল, সেন্সর পেলেই 'পাঠান' মুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT