চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাওয়ার্ড শোতে হৃদরোগে আক্রান্ত, প্রয়াত বলিউড শিল্পী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:51 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
বাংলাদেশ পুলিশ কর্মকর্তা, আনুষ্ঠানিক পোশাক পরা, স্থির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাইয়ে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান চলাকালীন ১৭ ফেব্রুয়ারি, শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ‘মির্জাপুর’ খ্যাত বলিউড অভিনেতা শাহনওয়াজ প্রধান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

শুক্রবার রাতে মুম্বাইয়ের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিলেন শাহনওয়াজ প্রধান। সেখানে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। তাৎক্ষনিক তাকে কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কয়েক মাস আগে তার বাইপাস সার্জারি হয়েছিল।

বড় পর্দা, টেলিভিশন জগত ও ওটিটিতে পরিচিত মুখ শাহনওয়াজ প্রধান। মির্জাপুর সিরিজে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন।

‘শ্রীকৃষ্ণ’ সিরিয়ালে ‘নন্দ বাবা’-র চরিত্রে অভিনয় করেন তিনি। এর পাশাপাশি শাহনওয়াজ ‘সিন্দবাদ দ্য সেলর’, ‘ব্যোমকেশ বক্সি’, ‘টোটা ওয়েডস ময়না’, ‘বন্ধন সাত জনম কা’ এবং ‘আলিফ লায়লা’, ‘স্যুইট লাইফ অফ করণ অ্যান্ড কবির’-এর মতো ধারাবাহিকে কাজ করেন।

শাহনওয়াজ প্রধান শুধু ছোট পর্দাতেই কাজ করেননি, সিনেমাতেও একাধিক শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন। ‘বঙ্গিস্তান’, শাহরুখ খানের ‘রইস’, এমএস ধোনির বায়োপিক-এ অভিনয় করেছেন তিনি। তবে তিনি সবচেয়ে জনপ্রিয়তা পান ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এ অভিনয় করে।

শাহনওয়াজ প্রধানের মৃত্যুর খবর সামনে আসার পর গোটা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। বহু তারকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Tags: মির্জাপুর
Previous Post

স্ত্রীর সঙ্গে পরকিয়া সন্দেহে ফার্নিচার কারিগরকে হত্যা, গ্রেপ্তার ২

Next Post

‘আমার মনে হয় না মেসি বার্সায় ফিরবে’

Next Post
ফুটবল খেলোয়াড় ও একজন ব্যক্তি, উভয়ই ক্যামেরার দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমার মনে হয় না মেসি বার্সায় ফিরবে’

আ. রউফ চৌধুরীর ছবি, একজন প্রবীণ ব্যবসায়ী ও সমাজসেবক. Channel i News - চ্যানেল আই নিউজ

র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা আ. রউফ চৌধুরীর জীবনাবসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT