চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্ককে সব ধরণের সহায়তার প্রস্তাব বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:44 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশের প্রতিনিধি ও তুরস্কের প্রতিনিধি বৈঠকে বসেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের জনগণের প্রতি বাংলাদেশের সমবেদনা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তুরস্ককে সব ধরনের সহায়তা দেয়ার প্রস্তাব করেছেন।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনাদের সাহায্যের প্রয়োজন হলে আমরা নির্মাণ শ্রমিকদের পাঠাতে পারি। আর আপনাদের কী প্রয়োজন তা আমাদের জানালে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার পররাষ্ট্রমন্ত্রী তার তুর্কি সমপক্ষ মেভলুত কাভুসোগ্লুর সঙ্গে ফোনালাপের সময় একথা বলেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের বাংলাদেশের মতো ভ্রাতৃপ্রতিম বন্ধুদেশ রয়েছে। আমাদের কোন কিছুর প্রয়োজন হলে আমরা বিনা দ্বিধায় আপনাদেরকে জানাব।’

গত ৬ ফেব্রুয়ারি সিরিয়ার সীমান্তের কাছে তুরস্কে ৭.৮-মাত্রার প্রবল ভূমিকম্প আঘাত হানে। এতে এ পর্যন্ত ৪১ হাজারের বেশি লোকের প্রাণহানি ঘটেছে।

এই দুর্ঘটনাকে বাংলাদেশীদের জন্য একটি বড় ধাক্কা বলে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা সত্যিই ধ্বংস ও প্রাণহানির ব্যাপকতায় মর্মাহত। আমরা আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আপনারাও আমাদেরকে আপনাদের ভাই হিসাবে গ্রহণ করবেন যাতে আমরা যতটা সম্ভব সাহায্য করতে পারি।’

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু ফোন করার জন্য মোমেনকে ধন্যবাদ জানান এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার এবং পররাষ্ট্রমন্ত্রীর আন্তরিক শোক ও সংহতি বার্তার জন্য বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ তুরস্কে ৬০ জনের একটি অনুসন্ধান, উদ্ধার ও চিকিৎসা দল এবং তাঁবু পাঠানোর জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে কাভুসোগ্লু বলেন, এই মুহূর্তে এগুলোই আসলে তাদের জরুরি প্রয়োজন।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন উল্লেখ করেন, বাংলাদেশ আগে পাঠানো দুই হাজার তাঁবুর অতিরিক্ত আরও ১০ হাজার তাঁবু পাঠাচ্ছে।

সেখানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লুু বলেন, টেলিভিশনে আপনারা যা দেখেছেন তা সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি।

তিনি আরো বলেন, ‘কিছু প্রদেশ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রকৃতপক্ষে ৭.৭ ও ৭.৬ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প, হাজার হাজার আফটারশক হয়েছে, এর মধ্যে কয়েকটি ছিল ৬.৫ মাত্রার বেশি।’

ধ্বংসস্তূপের নিচে কিছু লোক রয়ে গেছে যাদের কাছে এখনও কোনো উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি উল্লেখ করে কাভুসোগ্লুু বলেন, ‘আমরা জীবনযাত্রা স্বাভাবিক করতে, অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করতে যথাসাধ্য চেষ্টা করছি এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলের পুনর্নিমাণের পরিকল্পনা করছি।’

মেভলুত কাভুসোগ্লুু আহত বাংলাদেশী নাগরিকদের জন্য দুঃখ প্রকাশ এবং তাদের দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন।

Tags: আব্দুল মোমেনতুরস্কে ভূমিকম্প
Previous Post

ফেব্রুয়ারির উৎসবগুলোকে কেন্দ্র করে তৎপর ছিনতাইচক্র

Next Post

ইবি’তে ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন: সেই রাতে কী ঘটেছিল

Next Post
ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার, সবুজ গাছের মাঝে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবি’তে ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন: সেই রাতে কী ঘটেছিল

ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও উইকেটের পাশে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লার কাছেই থাকল বিপিএল শিরোপা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT