চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মুড়ির টিন’ দিয়ে আবারও সাড়া ফেললো কোক স্টুডিও বাংলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:31 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
কোক স্টুডিও বাংলার 'মুড়ির টিন' গান পরিবেশনা, তিন শিল্পীর উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় সিজনের প্রথম গান ‘মুড়ির টিন’ প্রকাশ করলো কোক স্টুডিও বাংলা। কোকা-কোলার আন্তর্জাতিক সঙ্গীত আয়োজন কোক স্টুডিও-র বাংলাদেশি সংস্করণের এই গানটিতে স্থান পেয়েছে চট্টগ্রাম, সিলেট ও খুলনার আঞ্চলিক ভাষা। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট — এই চারটি বিভাগের ছয়টি জায়গায় একই সাথে বিশেষ প্রদর্শনীর মাধ্যমে গানটি প্রকাশ করা হয়।

চট্টগ্রামে লোকাল বাসের আরেকটি প্রচলিত নাম ‘মুড়ির টিন।’ জ্যামে আটকে থাকা তরুণদের গল্প উঠে এসেছে এই মজার, প্রাণচাঞ্চল্যে ভরপুর গানটিতে। এই গানে অংশ নিয়েছেন তিন প্রতিভাবান তরুণ শিল্পী রিয়াদ হাসান, তৌফিক আহমেদ এবং পল্লব।

কোক স্টুডিও বাংলা-র সঙ্গীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব বলেন, “মুড়ির টিন একটি দারুণ মজার ও প্রাণবন্ত গান। এমন একটি গান দিয়েই আমরা দ্বিতীয় সিজন শুরু করতে চাচ্ছিলাম। তরুণ, প্রতিভাবান এই শিল্পীদের সাথে কাজ করার অভিজ্ঞতাটি ছিল চমৎকার। আশা করছি, দর্শক-শ্রোতারা গানটি পছন্দ করবেন আর সারা বছর জুড়ে আমাদের সাথেই থাকবেন।”

মুড়ির টিন প্রধানত চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বা চাটগাঁইয়া ভাষায় গাওয়া হয়েছে। ১ কোটি ৩০ লক্ষ মানুষের মুখের এই ভাষা দেশের অন্যতম প্রাচীন ভাষাগুলোরও একটি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বাংলাদেশের মানুষদের কথ্য সব ভাষাকে সম্মান জানানোর উদ্দেশ্যে ফেব্রুয়ারি মাসে এই গানটি প্রচার করা হচ্ছে।

রিয়াদ হাসান বলেন, “কোক স্টুডিও বাংলা-য় অংশ নেওয়া আমার জন্য একটি স্বপ্নের মতো ছিল। আশা করছি এই গান অনেকদিন ধরে সবার মুখে মুখে থাকবে ।” তৌফিক তার সাথে যোগ করেন, “নতুন সিজন শুরু করার জন্য মুড়ির টিনের মতো চমৎকার গান আর হয় না।” পল্লব বলেন, “কোক স্টুডিও-র মতো বড় একটি প্ল্যাটফর্মে সিলেট ও সিলেটি ভাষাকে সবার সামনে তুলে ধরার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। এই গানের সুর সবার মনে দোলা দিয়ে যাবে বলে আমি আশাবাদী।”

ঢাকার রবীন্দ্র সরোবর ও আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) এলাকায় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সাস্ট) উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়। আয়োজনগুলোতে ১০,০০০ এর বেশি সংখ্যক মানুষ ‘মুড়ির টিনের’ তালে নেচে গেয়ে অংশ নেন এবং আনন্দ প্রকাশ করেন।

এই সিজনে দর্শক-শ্রোতাদের বৈচিত্র্যময় ও নতুন সব গান উপহার দেওয়াই কোক স্টুডিও বাংলা-র লক্ষ্য। কোক স্টুডিও বাংলা-র অফিশিয়াল ইউটিউব ও স্পটিফাই চ্যানেলে শোনা যাচ্ছে মুড়ির টিন।

Tags: অর্নবকোক স্টুডিও বাংলাখুলনাচট্টগ্রামঢাকাতৌফিক আহমেদপল্লবলিড বিনোদনসিলেট
Previous Post

ভূমিকম্পে তুরস্কের এক জলপাই বাগানে ‘আশ্চর্য গর্ত’

Next Post

মুক্তিযোদ্ধাদের জন্য ‘ওরা ৭ জন’ এর বিশেষ প্রদর্শনী

Next Post
Group of armed men walking through a green field in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযোদ্ধাদের জন্য 'ওরা ৭ জন' এর বিশেষ প্রদর্শনী

প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের বীর নিবাস হস্তান্তর অনুষ্ঠানে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযোদ্ধাদের ৫ হাজার ‘বীর নিবাস’ হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT