চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে বিবিসি অফিসে কর কর্তৃপক্ষের তল্লাশী, ফোন-ল্যাপটপ জব্দ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:58 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিবিসি ওয়ার্ল্ড নিউজের ভবনের ছবি, বন্ধের প্রতিবাদে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুজরাট দাঙ্গায় জড়িত থাকার অভিযোগ নিয়ে নির্মিত ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ শিরোনামের তথ্যচিত্র প্রকাশ নিয়ে বিপুল বিতর্ক সৃষ্টির কয়েক সপ্তাহ পরে কর কর্তৃপক্ষ বিবিসি’র ভারতীয় অফিসে তল্লাশী অভিযান চালিয়েছে।

আজ বুধবার সকালে ভারতের দিল্লি এবং মুম্বাইতে অবস্থিত বিবিসি’র অফিসে এই তল্লাশী চালানো হয় বলে এনডিটিভি’র এক প্রতিবেদন থেকে জানা যায়।

জানা যায়, কর কর্তৃপক্ষ আন্তর্জাতিক কর এবং আর্থিক অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির অফিসে তল্লাশী চালায়। প্রায় ২০ জন কর্মকর্তা বিবিসির দিল্লি অফিসে তল্লাশী চালান এবং মুম্বাইতে অবস্থিত বিবিসির প্রযোজনা স্টুডিওতে তল্লাশী চালানো হয়। এসময় বেশ কিছু নথি জব্দ করা হয়েছে এবং সাংবাদিকদের ফোন ও ল্যাপটপ কেড়ে নেয়া হয়।

কর্তৃপক্ষ জানায় , এটি একটি জরিপ ছিল, কোন তল্লাশী নয় এবং ফোনগুলো ফেরত দেয়া হবে। আমরা কিছু বিষয় সম্পর্কে অবগত হতে চেয়েছিলাম এবং এর জন্য আমরা বিবিসির অফিসে একটি জরিপ চালিয়েছি।

সূত্র জানায়, কর্মকর্তারা বিবিসির আর্থিক বিভাগের কাছে তাদের ব্যালেন্স শীট এবং হিসাব সম্পর্কে জানতে চেয়েছিল।

এই বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা ‘মহুয়া মৈত্র’ একটি টুইট বার্তায় বলেন, বিবিসির দিল্লি অফিসে অভিযান। বাহ, সত্যিই? কতটা অপ্রত্যাশিত।

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও বিবিসি অফিসে তল্লাশির নিন্দা করে বলেন, যখন একটি সরকার নির্ভীকতার পরিবর্তে ভয় এবং নিপীড়নের পক্ষে দাঁড়ায়, তখন বুঝতে হবে সময় ঘনিয়ে এসেছে।

উল্লেখ্য, এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপরে বিবিসির তথ্যচিত্র টুইটার ও ইউটিউবকে তাদের সাইট থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়। ২০০২ সালের গুজরাট দাঙ্গার বিভিন্ন বিষয় উঠে আসায় দেশটির কেন্দ্রীয় সরকার এ পদক্ষেপ নেয় এবং এটি ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে ক্ষুণ্ন করছে এবং দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে বলে ভারতে বিবিসির সম্প্রচার বন্ধ করার আবেদন জানায়।

পরে গত সপ্তাহে, সুপ্রিম কোর্ট ডকুমেন্টারি নিয়ে ভারতে বিবিসিকে সম্পূর্ণ নিষিদ্ধ করার অনুরোধ প্রত্যাখ্যান করে।

Tags: ডকুমেন্টারিনরেন্দ্র মোদীর তথ্যচিত্রবিবিসিবিবিসির অফিসে তল্লাশী
Previous Post

‘রুপনা, এই খেলাটা ধরতে পারলে অনেকদূর যেতে পারবা’

Next Post

বসন্তের রঙে রঙিন রাবি ক্যাম্পাস

Next Post
বসন্তের উৎসবে রঙিন পোশাক পরা মানুষজনের নাচ-গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বসন্তের রঙে রঙিন রাবি ক্যাম্পাস

বাংলাদেশ মেয়েদের ফুটবল দল ট্রফি নিয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ফুটবল দেখাবে ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT