চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়েস উদ্দিন মার্কা রাষ্ট্রপতি আমরা করিনি: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: এমন কোনো রাষ্ট্রপতি আমরা করিনি যার নাম ইয়াজউদ্দিন- কার্যক্রমে ইয়েস উদ্দিন। আমরা ইয়েস কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেইনি।

সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: মুক্তিযুদ্ধবিরোধী, স্বাধীনতাবিরোধী কোনো অপশক্তির প্রতিনিধিকে মনোনয়ন দেইনি। সন্ত্রাসবাদে বিশ্বাস করে, আগুন সন্ত্রাসে বিশ্বাস করে কাউকে আমরা রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেইনি। আমরা একজন সুশিক্ষিত, সৎ, যোগ্য, দক্ষ ব্যক্তিকে মনোনয়ন দিয়েছি, যার গোটা জীবনটাই বর্ণাঢ্য।

তিনি বলেন: বিএনপি দেশের সংবিধান ও গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই রাষ্ট্রপতি নিয়ে তাদের আগ্রহ নেই।

এর আগে, দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি পদে অন্য কোনো প্রার্থী না থাকায় আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র বাছাইয়ের দিনই নাম ঘোষণা করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এসময় প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

Tags: আওয়ামী লীগওবায়দুল কাদেররাষ্ট্রপতি নির্বাচন
Previous Post

‘শাশুড়ির হৃদয়’ আলিয়া!

Next Post

অনেকেই ক্যাডাভেরিক অঙ্গদানে এগিয়ে আসবেন: তথ্যমন্ত্রী

Next Post
চ্যানেল আই অনলাইন: কিডনি ট্রান্সপ্লান্টের স্বাগত অনুষ্ঠান, বক্তা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেকেই ক্যাডাভেরিক অঙ্গদানে এগিয়ে আসবেন: তথ্যমন্ত্রী

চীনের আকাশে উড়ন্ত মার্কিন বেলুনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের আকাশে এক বছরে ১০ বারের বেশি যুক্তরাষ্ট্রের বেলুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT