চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার কানাডার আকাশে অজানা বস্তু, গুলি ছুঁড়ল মার্কিন যুদ্ধবিমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:25 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2023
in আন্তর্জাতিক
A A
আকাশে মার্কিন যুদ্ধবিমান ও রকেটের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের পর এবার কানাডার আকাশসীমায় একটি রহস্যময় অজানা বস্তু দেখা গেছে, যা মার্কিন যুদ্ধবিমানের সাহায্যে ধ্বংস করা হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গতকাল শনিবার বলেন, তিনি অজানা বস্তুটিতে গুলি ছোঁড়ার জন্য আদেশ দিয়েছেন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে এ নিয়ে কথা বলেছেন।

তিনি জানান, বস্তুটি সীমা লঙ্ঘন করে কানাডার আকাশে আসে, উত্তর-পশ্চিম কানাডার ইউকনে রহস্যময় এই বস্তুটিকে গুলি করে ধ্বংস করা হয়।

ট্রুডো আরও বলেন, কানাডা এবং যুক্তরাষ্ট্র উভয় দেশের বিমানই বস্তুটিকে খুঁজে বের করার জন্য নিয়োজিত করা হয়েছিল, পরে মার্কিন এফ-২২ যুদ্ধবিমান একে খুঁজে বের করে।

গত এক সপ্তাহে উত্তর আমেরিকা মহাদেশে এই নিয়ে পরপর তিনটি রহস্যময় বস্তুতে গুলি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গত সপ্তাহের শেষে একটি চীনা বেলুন ধ্বংস এবং গত শুক্রবার আলাস্কা থেকে ছোট গাড়ি আকারের একটি অজানা বস্তুতে গুলি করে ভূপাতিত করেছে।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইটারে লিখেছেন, কানাডিয়ান সেনাবাহিনী এখন বস্তুটির ধ্বংসাবশেষ উদ্ধার ও বিশ্লেষণের কাজ করবে।

কানাডার প্রতিরক্ষা মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, অজানা বস্তুটিকে গতকাল শনিবার স্থানীয় সময় বিকেল প্রায় পৌনে চারটার দিকে ভূপাতিত করা হয়, যা কানাডার মধ্য ইউকনের প্রায় ৪০,০০০ ফুট উপর দিয়ে উড়ছিল।

তিনি বলেন, এটি ছিল ছোট এবং নলাকার। তবে আরও বিশদ তথ্যের জন্য এখন এর ধ্বংসাবশেষ উদ্ধার করার প্রচেষ্টা চালানো হচ্ছে।

Tags: কানাডাজাস্টিন ট্রুডোজো বাইডেনপ্রেসিডেন্ট জো বাইডেন
Previous Post

শাহবাগে জমে উঠতে শুরু করেছে ফুল বাণিজ্য

Next Post

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফার্মা উইক শুরু

Next Post
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফার্মা উইকের উদ্বোধন ও জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফার্মা উইক শুরু

সিদ্ধার্থ-কিয়ারা রিসেপশনে দম্পতি, উজ্জ্বল হাসি ও ঐতিহ্যবাহী পোশাক. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশন, বসবে তারকাদের মেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT