চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কবীর চৌধুরীর শূন্যতা অনুভব করি: শিক্ষামন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:02 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শিক্ষামন্ত্রী কবীর চৌধুরীর অনুষ্ঠানে বক্তৃতা, বাংলার সাংস্কৃতিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশ যখন দুর্বার গতিতে এগিয়ে চলছে, তখন বিভিন্ন সময়ে মৌলবাদী-সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালনের বিরুদ্ধে আমরা কবীর চৌধুরীর শূন্যতা বেশি করে অনুভব করি। কবীর চৌধুরী থাকলে নিশ্চয়ই এদের শক্ত হাতে প্রতিহত করতেন। তার অনুপস্থিতিতে আমাদেরই শক্ত হাতে রুখতে হবে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে অধ্যাপক কবীর চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত স্মারক বক্তৃতা, আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে একথা বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, বিভিন্ন অনুষ্ঠানে কবীর চৌধুরীর বক্তব্য মুগ্ধ হয়ে শোনার সৌভাগ্য আমার হয়েছে। অধ্যাপক কবীর চৌধুরী বিদেশি সাহিত্যের সঙ্গে বাঙালি পাঠককে পরিচিত করে দিয়ে গেছেন।

শিক্ষামন্ত্রী বলেন, এই মৌলবাদীরা ’৫৪ নির্বাচনে বলেছিল ‘আওয়ামী লীগকে ভোট দিলে বিবি তালাক হয়ে যাবে’। বর্তমানেও তারা আওয়ামী লীগকে রুখতে নানা রকম মিথ্যাচার ছড়াচ্ছে। এ সমস্ত অসাম্প্রদায়িক-মৌলবাদীদের পুনর্বাসন করেছিল জিয়াউর রহমান। তারা আজকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে।

বর্তমান পাঠ্যসূচি সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, ‘যদি কোন ভুল থেকেই থাকে তাহলে এর গঠনমূলক সমালোচনার মাধ্যমে তারা তা তুলে ধরুক-যেন আমরা তা সংশোধন করতে পারি। কিন্তু আমরা লক্ষ্য করছি মৌলবাদীরা এই বিষয়টিকে ইস্যু করে মিথ্যাচার করছে এবং জাতিকে বিভ্রান্ত করছে। এমনকি তারা সম্পাদকমণ্ডলীদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এদেরকে অবিলম্বে প্রতিহত করতে হবে।’

নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নাট্যজন রামেন্দু মজুমদার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি শিক্ষাবিদ শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি যাত্রাভিনেতা, পালাকার ও নির্দেশক মিলন কান্তি দে, সুরের ধারার সভাপতি সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

সভাপতির বক্তব্যে নির্মূল কমিটির সভাপতি লেখক, সাংবাদিক শাহরিয়ার কবির বলেন, ১৯৯২-এর জানুয়ারিতে আমরা যখন ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ গঠন করি তখন বরেণ্য বুদ্ধিজীবীদের অনেকেই ছিলেন ১০১ জন প্রতিষ্ঠাতার তালিকায়, তবে এদের সকলেই যে আন্দোলনে সক্রিয় ছিলেন এমন কথা বলা যাবে না। শহীদজননী জাহানারা ইমাম প্রবীণ যাদের প্রতিনিয়ত পাশে পেয়েছেন তাদের ভেতর অগ্রগণ্য দুটি নাম হচ্ছে কবি সুফিয়া কামাল ও অধ্যাপক কবীর চৌধুরী। সুফিয়া কামালের নেতৃত্বে গঠিত হয়েছিল যুদ্ধাপরাধীদের দুষ্কর্ম অনুসন্ধানের জন্য জাতীয় গণতদন্ত কমিশন। অধ্যাপক কবীর চৌধুরী ছিলেন গণআদালতের বিচারক। জামায়াত নেতা যুদ্ধাপরাধী গোলাম আযমের প্রতীকী বিচারের জন্য গঠিত এই গণআদালতের ১২ সদস্য বিশিষ্ট বিচারকমণ্ডলীর চেয়ারপার্সন ছিলেন জাহানারা ইমাম।

স্মারক বক্তৃতার প্রারম্ভে আরণ্যক নাট্যদলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাট্যকার মামুনুর রশীদ বলেন, অধ্যাপক কবীর চৌধুরী নাটকের অনুরাগী মানুষ ছিলেন। তিনি একাধারে যেমন জাতীয় অধ্যাপক, সাহিত্যিক ছিলেন তেমনি ছিলেন অত্যন্ত সাধারণ মানুষ। তিনি হোস্টেলে থেকে পড়াশোনা করেছিলেন এবং ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনের পুরোভাগে ছিলেন।

আলোচনা সভার পর অধ্যাপক কবীর চৌধুরীর জীবন ও কর্ম সম্পর্কে সাইফউদ্দিন রুবেল পরিচালিত প্রামাণ্যচিত্র ‘নাই বা হলো পারে যাওয়া’র উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

Tags: কবীর চৌধুরীবাংলাদেশ শিল্পকলা একাডেমি
Previous Post

বাংলাদেশে ‘ডিপ্লোম্যাটিক নেটওয়ার্ক ইনিশিয়েটিভ’ চালু

Next Post

ব্র্যাকের তিন দিনব্যাপী হোপ ফেস্টিভ্যাল শুরু

Next Post
বাংলাদেশের জাতীয় পতাকার রঙে সাজানো মঞ্চে গায়ক ও শিল্পীরা পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাকের তিন দিনব্যাপী হোপ ফেস্টিভ্যাল শুরু

প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও অপ্রতিরোধ্য অগ্রগতি নিয়ে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে আর কখনোই অনির্বাচিত সরকার আসবে না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT