চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুরহাটে আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ ও মাদকসহ আটক ১

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
11:46 পূর্বাহ্ন 08, ফেব্রুয়ারি 2023
in জনপদ, জয়পুরহাট
A A
আটক ব্যক্তির ছবি, পুলিশ সদস্যদের সঙ্গে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের পুরানাপৈল এলাকা হতে দেশীয় তৈরি ৪টি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও হেরোইনস জাকারিয়া হোসেন রকি (৩৫) নামে একজনকে আটক করেছে র‍্যাব। র‍্যাবের দাবি, সে একজন কুখ্যাত সন্ত্রাসী, শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী।

আটককৃত রকি জেলার সদর উপজেলার পুরানাপৈল গ্রামের নজরুল ইসলামের ছেলে।

র‍্যাব জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ গভীর রাতে জয়পুরহাট  সদর উপজেলার পুরানাপৈল এলাকায় অভিযান চালিয়ে ৪টি ওয়ান শুটারগান, ১টি এয়ারগান, ২ রাউন্ড গুলি, ৩০ গ্রাম হেরোইন ও ৬টি ডেগারসহ কুখ্যাত সন্ত্রাসী, অস্ত্র ও মাদক ব্যবসায়ী জাকারিয়া হোসেন রকিকে হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান জানান,  আটককৃত রকি একজন শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী। সে এলাকায় মাদকের গডফাদার হিসেবে পরিচিত। এলাকার সাধারণ জনগণকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখত যেন কেউ তার মাদক ব্যবসার ব্যাপারে মুখ না খুলে। এছাড়াও সে অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে জয়পুরহাট সদর এলাকার বিভিন্ন বালু মহোল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। সে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে নেতৃত্ব প্রদান করত। তার নামে বিভিন্ন থানায় ৮ টি মামলা দায়ের করা হয়েছে যা সিডিএমএস পর্যালোচনা করে পাওয়া যায়।

Tags: জয়পুরহাটমাদক ব্যবসায়ী
Previous Post

হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন নীলফামারীর তিন আইনজীবী

Next Post

অক্ষয়ের সঙ্গে বাগদানের কথা ‘ভুলে গেছেন’ রাভিনা!

Next Post
রাভিনা ও অক্ষয় কুমার একসঙ্গে ছবি, প্রেমের সম্পর্কের গুঞ্জন. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্ষয়ের সঙ্গে বাগদানের কথা 'ভুলে গেছেন' রাভিনা!

বাংলা সাহিত্যে গুণী ব্যক্তিত্ব আলী ইমাম ও মাহাবুব তালুকদারকে স্মরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা সাহিত্যে গুণী ব্যক্তিত্ব আলী ইমাম ও মাহাবুব তালুকদারকে স্মরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT